1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন

মা হচ্ছেন প্রীতি জিনতা!

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ জুন, ২০২০
  • ৮০ Time View

খুব শিগিগিরিই নাকি অনুরাগীদের সুখবর দিতে চলেছেন অভিনেত্রী প্রীতি জিনতা। বলিউডে গুঞ্জন চলছে, প্রীতি মা হওয়ার প্রস্তুতি নিচ্ছেন এবং স্বামী জেন গুডএনাফও। 

এমন খবর প্রকাশ্যে আসার পর বেশ খুশি নায়িকার অনুরাগীরা। মা হওয়ার পরে আবার বলিউডে ফেরারও ইঙ্গিত দিয়েছেন প্রীতি। তবে পেশাগত জীবনের সেকেন্ড ইনিংস শুরু করলেও সে সময় সম্ভাবত পরিচালক বা প্রযোজকের ভূমিকাতেই দেখা যাবে ‘বীর জারা’র নায়িকাকে।

এর আগে শুক্রবার বলিউডের আরেক অভিনেত্রী আনুশকা শর্মার বেবি বাম্পের একটি ছবি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। সেই ছবিতে নায়িকার স্বামী বিখ্যাত ক্রিকেটার বিরাট কোহলিও ছিলেন। এর পরই গুঞ্জন ওঠে, মা হতে চলেছেন আনুশকা।

কিন্তু ছবিটি ভুয়া বলে প্রমাণিত হয়। ছবিটি ছিল আরেক তারকা জুটি রিতেশ দেশমুখ ও জেনোলিয়ার। জেনোলিয়ার অন্তঃসত্ত্বা হওয়ার সময়ের। সেই ছবিতে আনুশকা শর্মা ও বিরাট কোহলির মুখ বসিয়ে ভুয়া ছবিটি বানানো হয়। ফলে আনুশকার মা হওয়ার গুঞ্জনও মিথ্যা বলে প্রমাণিত হয়।  খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved