1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন

সুশান্তের মৃত্যু নিয়ে এবার মুখ খুললেন সালমান

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ জুন, ২০২০
  • ১০৫ Time View

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে বলিউডে উঠেছে একগুচ্ছ প্রশ্ন। স্বজনপোষনের অভিযোগ তুলেছেন অনেকেই। অভিযুক্তদের তালিকায় রয়েছেন সালমান খান। একাধিক অভিনেতার ক্যারিয়ার নষ্ট করে দেয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এমনটি মামলাও হয়েছে, যাতে সালমানের নাম রয়েছে।

সুশান্তের মৃত্যুর প্রায় এক সপ্তাহ পরে সেই প্রসঙ্গে মুখ খুললেন সালমান। শনিবার একটি ট্যুইট করেছেন তিনি।

ভক্তদের উদ্দেশ্যে তিনি লিখেছেন, আমার ভক্তদের কাছে অনুরোধ, সুশান্তের ভক্তদের পাশে থাকুন। ওদের কথায় কিছু মনে করবেন না, এসবের পিছনে থাকা ওদের আবেগের কথাটা ভাবুন। দয়া করে ওদের পরিবার ও ভক্তদের পাশে থাকুন। প্রিয়জনের চলে যাওয়া খুবই কষ্টের।

সুশান্তের মৃত্যুতে বিহারের মজফফরপুরের একটি আদালতে মামলা দায়ের হয়েছে। অভিযুক্ত হিসেবে নাম রয়েছে তাবড় তাবড় বলিউডি ব্যক্তিত্বের।

এই মামলায় জড়িয়ে পড়েছেন সালমান খান, করণ জোহর, সঞ্জয় লীলা বনশালি, একতা কাপুর। আইনজীবী সুধীর কুমার ওঝা এদের প্রত্যেকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। ভারতীয় দন্ডবিধির ৩০৬, ১০৯, ৫০৪ ও ৫০৬ ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে খবর। সংবাদসংস্থা এএনআইকে দেয়া তথ্যে সুধীর কুমার জানিয়েছেন সুশান্ত সিং রাজপুত অসম্ভব মানসিক চাপে ছিলেন এই ব্যক্তিদের জন্যই। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved