১৩তম এসএ গেমসে বাংলাদেশকে প্রথম পদক উপহার দিলেন হোমায়রা আক্তার অন্তরা। কারাতে ইভেন্টে মেয়েদের একক কাতায় ব্রোঞ্জ জিতেছেন তিনি।
এ ইভেন্টে সোনা জিতেছে পাকিস্তান, রূপা ঘরে তুলেছে নেপাল। একই ইভেন্টের পুরুষ এককেও ব্রোঞ্জ জিতেছেন দেশের হাসান খান সান।