1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন

যেভাবে এসি চালালে বাড়বে না বিদ্যুৎ বিল!

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ জুন, ২০২০
  • ৮৪ Time View

এখন গরমে কম বেশি সবাই অতিষ্ঠ। বাইরে কিংবা ঘরে এসি ছাড়া থাকাই মুশকিল হয়ে পড়েছে। তবে শুধু এসি ছেড়ে আরাম করলেই যে চিন্তা মুক্ত, তা কিন্তু নয়। বাড়তি চিন্তা হিসেবে রয়েছে বিদ্যুৎ বিল। যা এসি ব্যবহারের ফলে দ্বিগুণ হয়ে যায়। তবে আপনার চিন্তা কমানোর জন্য রয়েছে কিছু নিয়ম। যে নিয়মগুলো মেনে এসি চালালে কমবে বিদ্যুৎ বিল।

বিশেষজ্ঞরা বলছেন, এসি কেনার আগে সর্তক হতে হবে। মনে রাখবেন সব সময় ফাইভ স্টার এসি কেনার দরকার নাই। এসি যদি বছরে গড়ে ১০০০ ঘণ্টার কম চলে এবং বিদ্যুতের ইউনিট পিছু খরচ যদি ৫ টাকা হয় তবে ৩ স্টার স্প্লিট এসি কিনলেই চলবে। তবে এসি যদি গড়ে বছরে ১০০০ ঘণ্টা থেকে ১৫০০ ঘণ্টা চলে তবে ফাইভ স্টার স্প্লিট এসি কেনাই ভালো। চলুন এবার জেনে নেয়া যাক যেভাবে এসি চালালে কমবে বিদ্যুৎ বিল-

> এসির টেম্পারেচার অবশ্যই ২৪ থেকে ২৬ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে রাখুন।

> রাতে স্লিপ মোডে এসি চালান। এতে বিদ্যুৎ অপচয় কমবে।

> ভোরের দিকে এসি বন্ধ করে দেয়ার অভ্যাস তৈরি করুন।

> রাতে ৫ ঘণ্টা এসি চললে, পরবর্তী কিছুক্ষণ এসি ছাড়া থাকা যায়। তাই ৫ ঘণ্টা পর এসি বন্ধ করে দিন।

> এসি বেশি পুরনো হয়ে গেলে তা বদলে নিন। কারণ পুরনো এসিগুলো সে রকম বিদ্যুৎ সাশ্রয়ী নয়।

> এসির ফিল্টারটি নির্দিষ্ট সময় অন্তর অন্তর অবশ্যই পরিষ্কার করুন।

> এসিতে টাইমার ব্যবহার করুন, যাতে ঘর ঠাণ্ডা হয়ে গেলে এসি আপনা থেকেই বন্ধ হয়ে যায়।

> আপনার সিলিং ফ্যানটিকেও ব্যবহার করুন এসির সঙ্গে পাল্লা দিয়ে। এতে এসির উপর চাপ কমবে এবং বিদ্যুৎ বিল সাশ্রয়ী হবে।

> দিনের বেলা ঘরে তাপ ঢোকার উৎসগুলো বন্ধ রাখুন। এতে ঘর ঠাণ্ডা থাকবে। আর এসি ব্যবহারও কমবে। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved