1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন

ইসলাম আন্তর্জাতিক সন্ত্রাসবাদের জন্য সবচেয়ে বড় হুমকি: তরিকত ফেডারেশন

Reporter Name
  • Update Time : সোমবার, ২ ডিসেম্বর, ২০১৯
  • ১৪০ Time View

ইসলামকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদের জন্য সবচেয়ে বড় হুমকি বলে উল্লেখ করেছে বাংলাদেশ তরিকত ফেডারেশন। একইসঙ্গে বিশ্বব্যাপী চলমান অন্যায়-অবিচার নির্মূলে ইসলামের বার্তা পৌঁছে দেয়ার জন্য ওআইসি’র প্রতি আহ্বান জানান ফেডারেশনের প্রধান সৈয়দ নাজিবুল বাশার মাইজভাণ্ডারী।

নাজিবুল বাশার মাইজভাণ্ডারী বলেন, ইসলামকে হাতিয়ার বানিয়ে বিশ্বব্যাপী সমস্ত ধর্মের মানুষের মনে ভয় ধরিয়ে দেয়াই আন্তর্জাতিক সন্ত্রাসবাদীদের উদ্দেশ্য। সন্ত্রাসীরা যে ধর্মেরই মানুষ হোক না কেন, তাদের মধ্যে কোন ভেদাভেদ নেই। তাদের কোন ধর্ম নেই।’

এছাড়া বিশ্বশান্তি প্রতিষ্ঠায় ইসলামের কার্যকারিতা উল্লেখ করে মাইজভাণ্ডারী বলেন, ‘ইসলাম ধর্মের ভিত্তি হলো ভালোবাসা, ধৈর্য ও শ্রদ্ধা। এটি এমন একটি ধর্ম যা সন্ত্রাসবাদের জন্য মূল হুমকি।’

বাংলাদেশের অধিকাংশ মানুষই মুসলমান। তবে এ দেশের সংবিধান সকল ধর্মের মানুষকে সমান অধিকার ও সুযোগের নিশ্চয়তা বিধান করেছে।

এছাড়া, আন্তর্জাতিক সন্ত্রাসবাদকে পরাস্ত করার জন্য সকল ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতি প্রয়োজন বলে বার্তা দিয়েছেন দেশের ইসলামী এই নেতা। একই সঙ্গে শান্তির এই বার্তা প্রচারে ওআইসি’র দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। খবর ইত্তেফাক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved