1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন

আটকে গেল মাহাথিরের ফেরার পথ

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ জুন, ২০২০
  • ১৩৬ Time View

বর্তমান প্রধানমন্ত্রীকে সরিয়ে তৃতীয় বারের মতো প্রধানমন্ত্রী হওয়ার চেষ্টা করছিলেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। কিন্তু প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে আনোয়ার ইব্রাহিমের দলের সমর্থন পাননি তিনি।

ব্যাংকক পোস্টের এক খবরে বলা হয়েছে, বর্তমান প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিনকে ক্ষমতা থেকে সরানোর জন্য বিরোধী রাজনৈতিক দলগুলোকে এক জোট করার চেষ্টা চালাচ্ছেন মাহাথির মোহাম্মদ। এজন্য তিনি তার সাবেক জোটের দলগুলোর সমর্থন পাচ্ছেন।

মাহাথির বিশ্বাস করেন বর্তমান সরকারকে ফেলে দিতে যথেষ্ট সংসদ সদস্যের সমর্থন তার প্রতি রয়েছে। কিন্তু প্রশ্ন হলো বর্তমান সরকার পড়ে গেলে পরবর্তী সরকারের প্রধানমন্ত্রী কে হবেন। গত কয়েক দিনের আলোচনায় এ বিষয়ে মতৈক্যে পৌঁছাতে পারেনি তারা। ডিএপি এবং আমানাহ দল মাহাথিরকে সমর্থন দিলেও আনোয়ার ইব্রাহিম এর দল শুক্রবার তা নাকচ করে দিয়েছে।

ফলে আবারো প্রধানমন্ত্রী হওয়ার পথ বন্ধ হয়ে গেছে মাহাথিরের। তিন মাস আগে হঠাত্ মাহাথির পদত্যাগ করলে তার দলের এমপিরা মহিউদ্দিন ইয়াসিনকে প্রধানমন্ত্রী নির্বাচন করে। খবর ইত্তেফাক। 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved