কাজল। বলিউডের সব থেকে জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন। তার অভিনয় দক্ষতায় মুগ্ধ সবাই। যে ছবিতেই কাজল থাকেন সে ছবি প্রাণবন্ত হয়ে ওঠে তার অভিনয় দক্ষতায়।
কাজল বিয়ে করেছেন অজয় দেবগনকে। তাদের দুই সন্তান নিয়ে সুখের সংসার। কাজল অভিনেত্রী তনুজা ও সমু মুখোপাধ্যায়ের মেয়ে। কাজলের বাবা বাঙালি ছিলেন।
১৯ জুন কাজলের বাবার জন্মদিন। ২০০৮ সালে ৬৪ বছর বয়সে মারা যান কাজলের বাবা। আজ তার জন্মদিনে একটি ছবির কোলাজের ভিডিও বানিয়ে ইনস্টাগ্রামে শেয়ার করলেন অভিনেত্রী।
সিনেমার স্টোরি রাইটার, প্রোডিউসার ও পরিচালক ছিলেন কাজলের বাবা। কাজল ভিডিওতে বলেছেন, আমার জীবনে বাবার গুরুত্ব সব সময় অনেক বেশি। বাবা আমার কাছে একটা অন্য জগত। বাবা যখনই আমার দিকে তাকিয়ে হাসতেন তখনই আমি সব সাহস পেয়ে যেতাম। বাবার জন্মদিনে কাজলের এই পোস্ট দেখে ফ্যানেরা প্রশংসায় ভরিয়েছেন। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।
কাজলের পোস্ট করা ভিডিওটি দেখতে >>>এখানে<<< ক্লিক করুন।