1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন

এক যন্ত্রণা নিয়ে গঙ্গায় ছেলের অস্থি ভাসিয়ে দিলেন সুশান্তের বাবা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ জুন, ২০২০
  • ১১১ Time View

বলিউডের অভিনেতা সুশান্ত সিং রাজপুতের শেষ চিহ্ন ভাসিয়ে দেয়া হলো গঙ্গায়। বৃহস্পতিবার দুপুরে এক বুক যন্ত্রণা নিয়ে গঙ্গায় একমাত্র ছেলের অস্থি ভাসিয়ে দিলেন বাবা কেকে সিং। এর আগে বুধবার মুম্বাই থেকে ছেলের অস্থিকলস নিয়ে মুম্বাই থেকে পাটনা ফেরেন কেকে সিং ও সুশান্তের পরিবারের অন্য সদস্যরা। 

আজ নির্ধারিত সময়ে ছোট্ট একটি নৌকায় সুশান্তের পরিবারের কয়েকজন আনুষ্ঠানিকতা সারতে চলে যান গঙ্গার মাঝখানে। বাবা ছাড়াও ছিলেন সুশান্তের দুই বোন মিতু ও শ্বেতা ছিলেন সেখানে। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বুধবারই পাটনায় পৌঁছেছেন শ্বেতা।

সুশান্তের পারিবারিক ধর্মীয় রীতিনীতি মেনেই অস্থি বিসর্জনের আনুষ্ঠানিকতা সারেন। করোনা সংকটের সময় প্রশাসনিক সব নিয়মও মেনে চলেছে পরিবার।

সোমবার মুম্বাইয়ে ভিলে পার্লের পবন হংস মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয় সুশান্তের। তার মুখাগ্নি করেন বাবা কেকে সিং। হাজির ছিলেন দুই দিদি, কাকা এবং বলিউড ইন্ডাস্ট্রির হাতে গোনা বন্ধুরা। সুশান্তের শেষকৃত্যে হাজির ছিলেন একতা কাপুর, রাজকুমার রাও, শ্রদ্ধা কাপুর, কৃতি শ্যানন, বিবেক ওবেরয়, রণবীর শোরের মতো কয়েকজন বলিউড তারকা। অবশ্য তাদের অনেকেই শ্মশানের ভেতরে ঢুকতে পারেননি।

১৯৮৬ সালের ২১ জানুয়ারি পাটনায় জন্মগ্রহণ করেন সুশান্ত। দিল্লি কলেজ অব ইঞ্জিনিয়ারিংয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়েও ভর্তি হন। কিন্তু সেই সময় থেকেই থিয়েটারের দিকে ঝোঁকেন। চলচ্চিত্রে নামেন। পাটনা থেকে মুম্বাইয়ে এসে বলিউডে গড়ে তুলেছিলেন নিজের জায়গা। তারপর সব ছেড়ে ৩৪ বছরেই চলে গেলেন অনন্তকালের যাত্রায়। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved