২০১৫ সালে সুস্মিতা সেনকে শেষ কাজ করতে দেখা গিয়েছিল একটি বাংলা ছবিতে। সৃজিত মুখার্জি পরিচালিত ছবি ‘নির্বাক’-এ অভিনয় করেছিলেন তিনি। তারপর কেটে গিয়েছে পাঁচবছর। ফের অভিনয়ে ফিরলেন সুস্মিতা।
‘আরিয়া’-তে ডনের চরিত্রে অভিনয় করবেন তিনি। নিজের পরিবারকে রক্ষা করতেই ডনের ভূমিকায় অবতীর্ন হবে আরিয়া। বহুদিন পর চন্দ্রচূড় সিংকেও অভিনয় করতে দেখা গিয়েছে।
সুস্মিতা তার ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি ভিডিও শেয়ার করে বলেন, দোকান আবার খুলছে। ব্যস দু’দিনের অপেক্ষা। এই ভিডিও পোস্ট করে তিনি লেখেন, দু’দিন পরেই বদলে যাবে সব কিছু। আসছে আরিয়া। ডিজনি হটস্টারে।
নিজের এই কাজ খুবই উত্তেজিত তিনি। নিজেই করছেন ছবির প্রোমোশন। আজকাল ইনস্টাগ্রাম বা সোশ্যাল মিডিয়ায় প্রচারটা খুব জরুরি। তাই নিজেই এই ছবির প্রচার করছেন ইনস্টাতে। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।
সুস্মিতা সেনের ভিডিওটি দেখতে >>>এখানে<<< ক্লিক করুন।