ভারতের উত্তর প্রদেশে বুলন্দশহরে বাসচাপায় ফুটপাতে ঘুমিয়ে থাকা তিন শিশু ও চার নারীসহ সাতজন তীর্থযাত্রীর নিহত হয়েছে। নিহত সকলেই একই পরিবারের সদস্য। আজ শুক্রবার(১১ অক্টোবর) স্থানীয় সময় ভোরবেলা নরোরার গঙ্গাঘাটের কাছে এ দুর্ঘটনা ঘটে।
এনডিটিভির সংবাদে বলা হয়, তীর্থযাত্রীরা উত্তরপ্রদেশের হাথরাসের বাসিন্দা। গঙ্গায় পুণ্যস্নান করতে এসেছিলেন তারা। এরপর তারা গঙ্গাস্নানের পর নারাউড়া ঘাট থেকে নিজেদের গ্রামের উদ্দেশে রওনা দেন, পথে রাত হয়ে গেলে ওই ফুটপাতেই ঘুমিয়ে পড়েন। পরে শুক্রবার ভোর সকালে একটি চলন্ত বাস ফুটপাতের উপর উঠে পড়লে চাকার পিষ্ট হয়ে তারা মারা যান। নিহতদের মধ্যে রয়েছেন চারজন মহিলা ও তিন শিশু।
স্থানীয় পুলিশ জানায়, দুর্ঘটনার পরপরই ঘাতক বাসচালক পালিয়ে গেছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহগুলো মর্গে পাঠানো হয়েছে।
খবর এনডিটিভির।