1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:২০ অপরাহ্ন

নেপালে মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় নিহত ৬

Reporter Name
  • Update Time : রবিবার, ১ ডিসেম্বর, ২০১৯
  • ১০৬ Time View
দূর্ঘটনার শিকার অ্যাম্বুলেন্সটি। ছবি-সংগৃহীত।

নেপালে একটি মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় অ্যাম্বুল্যান্সের ড্রাইভারসহ প্রাণ হারালেন আরও ৬ জন। নেপালের সানসারি জেলায় ঘটে যাওয়া মর্মান্তিক ওই দূর্ঘটনায় ড্রাইভার ছাড়াও প্রাণ হারিয়েছেন অ্যাম্বুলেন্সে থাকা মৃত ব্যক্তির দুই পুত্র ও তিনজন নিকটাত্মীয়। এ ঘটনায় ট্রাকের ড্রাইভারও গুরুতর আহত হয়েছেন। খবর হিমালয়া টাইমসের।

নেপালের বিরাটনগরের একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় মারা যান শিব মায়া নামের এক ব্যাক্তি। পরে একটি অ্যাম্বুলেন্সে করে তার মরদেহ নিয়ে উদয়পুর জেলার গাইঘাট শহরে নিজ বাড়িতে ফিরে আসছিলেন তার নিকটাত্মীয়রা। এদের মধ্যে শিব মায়ার দুই পুত্রও ছিলেন।

উদয়পুর পুলিশের সুপারিন্টেন্ডেন্ট বীর বাহাদুর বুদ্ধ জানান, হরিপুর হাইওয়ের কাছে বিরগঞ্জে এসে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে অ্যাম্বুলেন্সটির। এতে অ্যাম্বুলেন্সের ড্রাইভারসহ ৫ জন যাত্রীর সকলে মারা যান।

তিনি আরো জানান, এ ঘটনায় ট্রাকের ড্রাইভার গুরতর আহত হয়েছেন। একটি সরকারি একটি হাসপাতালে তার চিকিৎসা চলছে। খবর ইত্তেফাক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved