1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন

করোনায় আক্রান্ত দেশের তারকা দম্পতি

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ জুন, ২০২০
  • ১৫৫ Time View

করোনা ভাইরাসে আক্রান্ত হলেন সংগীতাঙ্গনের তারকা দম্পতি কৌশিক হোসেন তাপস ও তার স্ত্রী ফারজানা মুন্নী।  করোনা ভাইরাস রিপোর্ট পজেটিভ হওয়ার পর সংগীতশিল্পী ও গানবাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপস গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি সবার উদ্দেশ্যে একটি আবেগঘন বার্তা দেন সোশ্যাল মিডিয়ায়। এই কঠিন সময়টি অতিক্রম করার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তাপস।

তাপস বলেছেন, আমি যখন কোনো নেগেটিভ বিষয়ের মুখোমুখি হই, তখনই একটা মানুষের মুখোমুখি হই। কারণ আমি জানি, তার কাছে গেলে সব নেগেটিভিটি পজেটিভ হয়ে ধরা দেবে। তিনি হলেন আমার স্ত্রী ফারজানা মুন্নী। কারণ তার ভেতরে সবসময় একটা ইতিবাচক শক্তি কাজ করে। অথচ আজ আমরা দুজনেই পজেটিভ ফলাফল হাতে পেলাম! যে পজেটিভ আমাদের দাঁড় করিয়ে দিলো নতুন এক অন্ধকারের মুখোমুখি।

তিনি আরো লেখেন, আমরা বিশ্বাস করি আল্লাহ দয়াবান। তার পরিকল্পনাই সেরা পরিকল্পনা! তিনিই আমাদের রক্ষা করবেন। তারা দুজনেই মানসিকভাবে সুস্থ আছেন। নিজ বাসাতেই আছেন। মেনে চলছেন চিকিৎসক পরামর্শ।

দেশীয় চলচ্চিত্রের সুরকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া কৌশিক হোসেন তাপস একাধারে কণ্ঠশিল্পী-সংগীত পরিচালকও বটে। দেশের একমাত্র মিউজিক্যাল চ্যানেল গানবাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালকও তিনি। একই চ্যানেলের চেয়ারম্যান পদে আছেন সৌন্দর্য্যবিদ ফারজানা মুন্নী।

এদিকে করোনা পজেটিভ ফলাফল হাতে পাওয়ার আগমুহূর্ত পর্যন্ত তাপস-মুন্নী দম্পতির নেতৃত্বে গানবাংলা পরিবার কাজ করেছে করোনা ভাইরাস মহামারি প্রতিরোধে। দুর্যোগের শুরুতে মানুষের মানসিক স্বাস্থ্য অটুট রাখতে, গান-কথায় সচেতনতা তৈরিতে দেশি-বিদেশি খ্যাতনামা শতাধিক শিল্পীর অংশগ্রহণে সোশ্যাল মিডিয়ায় নিয়মিত অনুষ্ঠান আয়োজন করেছে গানবাংলা। এছাড়াও প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫০ লাখ টাকা অনুদান প্রদান করে প্রতিষ্ঠানটি। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved