ঢাকাই চলচ্চিত্রের ‘বিউটি কুইন’ খ্যাত অভিনেত্রী অপু বিশ্বাস। বাস্তব জীবনে তিনি চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে প্রেম ও বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। দীর্ঘ আট বছর পর তাদের দাম্পত্য জীবন ভেঙে যায়। সংসার টিকিয়ে রাখতে আপ্রাণ চেষ্টা করেছেন অপু বিশ্বাস। তখন চলচ্চিত্রের এক লিজেন্ডের দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু সেখান থেকে বুকভরা কষ্ট নিয়ে ফিরেছিলেন অপু।
দীর্ঘদিন পর সোমবার এই চাপা কষ্ট তার ফেসবুকে শেয়ার করেছেন অপু বিশ্বাস। সেখানে অপু লিখেন, ২০১৭ সালে সন্তানকে নিয়ে যখন বিপাকে পড়ি, তখন বুকভরা আশা নিয়ে গিয়েছিলাম এক লিজেন্ডের কাছে। দুই ঘন্টা বসিয়ে রেখে বললো উনি বাসায় নেই।
তিনি আরো লেখেন, কয়েক বছর পর এক সিনিয়র সাংবাদিকের মুখে শুনতে পারলাম লিজেন্ড হাসিমুখে বলেছে অপু বিশ্বাস তার সন্তানকে নিয়ে ও গাড়ি ভর্তি মিষ্টি নিয়ে এসেছিলো আমার কাছে তার পরিবারের মুখে হাসি ফোটাতে কিন্তু আমি তাকে ঢুকতে দেইনি। এটাকেই কী লিজেন্ড বলে? শুভ হোক এই দিনটি আপনার জীবনে!
অপুর দেয়া স্ট্যাটাসে ওই ব্যক্তির নাম উল্লেখ করেননি। তবে তার স্ট্যাটাসকে কেন্দ্র করে চলছে সমালোচনা। মন্তব্য করেছেন চলচ্চিত্রাঙ্গনের অনেকে। অপু ভক্তরা নিন্দা জানিয়েছেন সেই লিজেন্ডকে।
এদিকে করোনার এই ঘরবন্দি সময় ছেলে আব্রাম খান জয়কে নিয়েই সময় কাটছে অপুর। লেখাপড়ার পাশাপাশি জয়কে গান আর ছড়া আবৃত্তি শেখাচ্ছেন। সব মিলিয়ে মা ও ছেলে বেশ আনন্দঘন সময় পার করছেন।
মুক্তির অপেক্ষায় রয়েছে অপু অভিনীত বেঙ্গল মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত সিনেমা ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’। দেবাশীষ বিশ্বাস পরিচালিত ছবিটিতে অপুর বিপরীতে আছেন বাপ্পী চৌধুরী। এছাড়া কলকাতায় ‘শটকার্ট’ নামের একটি সিনেমার কাজ শেষ করেছেন অপু। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।