1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন

চীন-যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের বৈঠক আজ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ জুন, ২০২০
  • ১৫২ Time View

আজ হাওহাইয়ে চীনের এক শীর্ষ কর্মকর্তার সঙ্গে বৈঠক করবেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রী মাইক পম্পেও। করোনা মহামারিকে কেন্দ্র করে উভয় দেশের মধ্যে তীব্র উত্তেজনার মধ্যে এই প্রথম উচ্চপর্যায়ের বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে।

অজ্ঞাত সূত্রের উদ্ধৃতি দিয়ে দ্য সাউথ চায়না মর্নিং পোস্টের খবরে বলা হয়েছে, চীনের পররাষ্ট্র-নীতি বিষয়ক সিনিয়র কর্মকর্তা ইয়াং জিয়েচি’র সঙ্গে বৈঠক করবেন পম্পেও। পলিটিকো ও সিএনএন এর খবরে বৈঠকের পরিকল্পনার কথা বলা হয়েছে। সিএনএন বলছে, পার্ল হারবারের কাছে হিকাম বিমান ঘাঁটিতে বৈঠকটি অনুষ্ঠিত হবে। তবে মার্কিন পররাষ্ট্র দপ্তর এ বিষয়ে কোন মন্তব্য করেনি।

চীনের রাষ্ট্র নিয়ন্ত্রিত গ্লোবাল টাইমসের খবরে বলা হয়েছে, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেছেন, কূটনৈতিক চ্যানেলে উভয় দেশ যোগাযোগ রক্ষা করে চলছে। এ সংক্রান্ত আরো তথ্য পরে জানানো হবে।

এর আগে, দুই দেশের বাণিজ্যিক উত্তেজনা কমাতে চুক্তি স্বাক্ষরের লক্ষ্যে জানুয়ারিতে হোয়াইট হাউসে চীনের উপ প্রধানমন্ত্রী লিউ হি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাত করেছিলেন। কিন্তু এরপরই কোভিড -১৯ নিয়ে চীনের বিরুদ্ধে মার্কিন অভিযোগের প্রেক্ষিতে এই দুই দেশের সম্পর্ক তিক্ততায় রূপ নেয়।

এছাড়া পুলিশি হেফাজতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুর কারণে যুক্তরাষ্ট্রে চলা বর্ণবাদ বিরোধী বিক্ষোভের ঘটনাকে কেন্দ্র করে পুলিশি নৃশংসতা ও ওয়াশিংটনের বর্ণবাদের তীব্র সমালোচনা করে আসছে চীন। খবর ইত্তেফাক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved