1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন

গ্যারেজে তাসকিনের বোলিং অনুশীলন !

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ জুন, ২০২০
  • ১১০ Time View

করোনাভাইরাসের সংক্রমণের সংখ্যা বেড়েই চলেছে। খেলা নেই, তবে ক্রিকেটাররা আশায় আছেন মাঠে ফেরার। কিন্তু সাম্প্রতিক অবস্থা যেমন, তাতে করে শিগগিরই মাঠে ফেরার সম্ভাবনা খুব একটা নেই। যদিও ক্রিকেটাররা বসে নেই, বাসায় থেকেই নিজেদের ফিট রাখার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন তারা। পেসার তাসকিন আহমেদ যেমন বাসার গ্যারেজেই শুরু করেছেন বোলিং অনুশীলন।

মাঠে শতভাগ দেওয়ার জন্য ফিটনেস ভালো থাকা খুব জরুরি। তিন মাসের বেশি সময় মাঠের বাইরে থাকায় ক্রিকেটারদের ফিটনেস ও স্কিলের ঘাটতি প্রকট হয়ে উঠবে। বাসায় থেকে ফিটনেসের ঘাটতি পোষাতে পারলেও স্কিল অনুশীলনের ঘাটতি পূরণের সুযোগ নেই। এক্ষেত্রে ব্যাটসম্যানদের চেয়ে পেসাররাই সবচেয়ে বেশি সমস্যায় পড়বেন। তাসকিন অবশ্য নিজের বাসার গ্যারেজে বোলিং অনুশীলন শুরু করে দিয়েছেন।

সোমবার নিজের ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেছেন ডানহাতি এই পেসার। ১ মিনিট ১৯ সেকেন্ডের ভিডিওতে দেখা যায় তাসকিন ছোট রানআপ নিয়ে বোলিং করছেন। একপ্রান্ত খোলা থাকলেও অন্যপ্রান্তে নেট লাগিয়ে নিয়েছেন তিনি। ওই নেটের মাঝ বরাবর রানিং অনুশীলনের কিট দিয়ে মিডল স্টাম্প বানিয়েছেন। বেশ কিছু ডেলিভারিতে বানানো স্টাম্প ভেঙে দিয়েছেন তিনি। ভিডিওতে ২ ওভার বোলিং করেছেন এই গতি তারকা।

টানা তিন মাস ঘরবন্দি হয়ে থাকা ক্রিকেটাররা মাঠে ফিরতে উন্মুখ হয়ে আছেন। কিন্তু পরিস্থিতির উন্নতি না হলে ঝুঁকি নিয়ে ক্রিকেটারদের অনুশীলনে ফেরাবে না বিসিবি। তাছাড়া এই মুহূর্তে ক্রিকেটহীন জীবনযাপন ক্রিকেটারদের জন্য কষ্টকর হলেও তারাও চান ঝুঁকিহীনভাবে ২২ গজে ফিরতে।

খবর বাংলা ট্রিবিউন

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved