1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
ডেঙ্গুর ঝুঁকি কমাতে রক্তের প্লেটলেট বাড়াবে যেসব খাবার - Globalprime24.com
বুধবার, ১০ জুন ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন

ডেঙ্গুর ঝুঁকি কমাতে রক্তের প্লেটলেট বাড়াবে যেসব খাবার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ জুন, ২০২০
  • ৯১ Time View
সেপসিস ‘গুপ্ত ঘাতক’ হিসেবেও পরিচিত [ছবি: সংগৃহীত]

একেতো সারাবিশ্ব করোনার তাণ্ডবে দিশেহারা। তার উপর মশার উৎপাত জনজীবনকে করেছে অতিস্ট। বর্ষার এই সময় যেমন দৈনন্দিন জীবনের কাজে ব্যাঘাত ঘটায়। তেমনি জমে থাকা বৃষ্টির পানিতে জন্ম নেয় মশা। এই মশার কামড়ে হতে পারে প্রাণঘাতী ডেঙ্গু।

এটি একটি ভাইরাস জাতীয় রোগ। যা স্ত্রী এডিস মশার কামড়ে হয়ে থাকে। তবে আপনার রক্তের প্লেটলেট ভালো থাকে তবে ডেঙ্গু হওয়ার ঝুঁকি অনেকটাই কমে যায়। তাই এখন এমন খাবার খেতে হবে যাতে রক্তের প্লেটলেট বৃদ্ধি পায়। এছাড়াও শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে হবে। যাতে যে কোনো ভাইরাসের সঙ্গে লড়াই করতে পারে। জেনে নিন রক্তে প্লেটলেট বাড়াবে যেসব খাবার-

পেঁপে

এক্ষেত্রে পেঁপে এবং পেঁপে পাতা দুটোই খুবই কার্যকরী। তাই নিয়মিত পাকা পেঁপে খান। দিনে ২ থেকে ৩ বার পেঁপের রসের সঙ্গে লেবুর রস মিশিয়ে খেতে পারেন। আবার কয়েকটা তাজা পেঁপে পাতা রস করে দিনে দুইবার খান।

বিটরুট

বিটরুট প্রাকৃতিক অ্যান্টি-অক্সিডেন্ট এবং এতে হোমিওস্ট্যাটিক বৈশিষ্ট্য বেশি। তাই ১ টেবিল চামচ তাজা বিটরুটের রস আপনাকে আপনার প্লেটলেট  বাড়াতে সহায়তা করবে। এক গ্লাস গাজরের রসের সঙ্গে ৩ টেবিল চামচ বিটরুটের রস মিশিয়ে দিনে ২ বার পান করুন।

সবুজ শাক

এগুলো ভিটামিন কে এর একটি ভালো উৎস। যা প্লেটলেট রেড বাড়াতে সহায়তা করে। আপনার প্লেটলেট রেড কম হলে গ্রীষ্মকালীন শাক খেতে পারেন। ভালোভাবে রান্না করে অথবা সালাদের সঙ্গে কাঁচাই খেতে পারেন।

ভিটামিন সি

ভিটামিন সি অ্যাসকরবিক এবং সাইট্রিক অ্যাসিড দ্বারা গঠিত। যা প্লেটলেট রেড বৃদ্ধিতে সহায়তা করে। এটি একটি শক্তিশালী অ্যান্টি-অক্সিড্যান্ট এবং এই ভিটামিনের উচ্চতর ডোজ। যা প্লেটলেটগুলো দ্বারা ফ্রি র‌্যাডিক্যাল ক্ষতি প্রতিরোধ করবে। এজন্য প্রতিদিনের খাবারের তালিকায় ভিটামিন সি সমৃদ্ধ খাবার যেমন: কমলা, লেবু, স্ট্রবেরি,মিষ্টি কুমড়া ইত্যাদি রাখতে পারেন।

তিলের তেল

তিলের তেলতে পলিঅনস্যাচুরেটেড ফ্যাট এবং ভিটামিন ই রয়েছে। যা রক্তের প্লেটলেটগুলো বাড়ানোর জন্য এটি একটি দুর্দান্ত দাওয়াই। আপনার প্রতিদিনের রান্নায় তিলের তেল রাখতে পারেন। আবার সালাদের সঙ্গেও খেতে পারেন এই তেল।

রসুন

রসুনে থ্রোমবক্সেন এ রয়েছে। এটি রক্তের প্লেটলেট বাড়িয়ে তোলে। আপনার প্রতিদিনের রান্নায় রসুন ব্যবহার করুন। রসুনের স্যুপ তৈরি করেও খেতে পারেন। আবার কাঁচাও খাওয়া যায় এটি। চাইনিজরা তাদের স্যুপগুলোতে প্রচুর রসুন ব্যবহার করে।

ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড

ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড খাবারগুলো আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলবে। যার ফলে রক্তের প্লেটলেটগুলোর সংখ্যা বাড়বে।  বাদাম, আখরোট, সূর্যমুখী বীজ, মাছ খেতে পারে।

প্রচুর পরিমাণে পানি পান করুন

ডেঙ্গু রোগীদের জন্য সর্বদা নিজেকে হাইড্রেটেড রাখা খুব জরুরি। ঘরের তাপমাত্রা ঠিক রাখা এবং পর্যাপ্ত পানি পান করা আপনার  পাচনতন্ত্রকে পরিষ্কার করবে এবং টক্সিনগুলো বের করে দেবে। এটি আপনার প্লেটলেট গঠনে সহায়তা করবে।

চর্বিযুক্ত প্রোটিন

টার্কি মুরগী ​​এবং মাছ চর্বিযুক্ত প্রোটিন হিসেবে পরিচিত। এগুলো ভিটামিন বি ১২ এর দুর্দান্ত উৎস। যা থ্রম্বোসাইটোপেনিয়ার বা দেহের প্ল্যাটলেটগুলো হ্রাস কমায়। আপনার প্রতিদিনের খাবারে মুরগি, টার্কি মুরগি এবং মাছ অন্তর্ভুক্ত করুন।

উপরের এই খাবারগুলো আপনার শরীরে রক্তে প্লেটলেট সংখ্যা বাড়াতে সহায়তা করবে। যা ডেঙ্গুর ঝুঁকি কমায়। এমনকি ডেঙ্গুতে আক্রান্ত হলেও তা থেকে দ্রুত সুস্থ হতে সহায়তা করে। সূত্র: বোল্ডস্কাই, ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved