1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন

আত্মহত্যার পর সুশান্ত সিং রাজপুতের বাড়িতে যা মিলল!

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ জুন, ২০২০
  • ৭৯ Time View

‘এলেন, অভিনয় করলেন, নাচলেন, গাইলেন, সব সিনেমা প্রেমীর হৃদয় জয় করলেন’ কথাগুলো যেসব প্রয়াত অভিনেতাদের বলা হয় তাদের মধ্যে সুশান্ত সিং রাজপুত একজন। সুন্দর চেহারা, হাসি মুখ, সফল জীবন। তবুও হাসির আড়ালে কতশত যন্ত্রণা পুষেছিলেন তিনি। তাই আত্মহননের পর তার বাড়ি থেকে মিলেছে ওষুধ ও প্রেসক্রিপশন। 

প্রেসক্রিপশন অনুযায়ী সুশান্ত মানসিক অবসাদে ভুগছিলেন। সেই কারণে তিনি ওষুধ সেবন করছিলেন। যাকে ডাক্তারি ভাষায় বলায় হয় ক্লিনিক্যাল ডিপ্রেশন। যা থেকে আত্মহত্যার প্রবণতা তৈরি হয়। কিন্তু ওষুধ ও প্রেসক্রিপশন ছাড়া কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি তার বাড়িতে।

পাঁচ দিন আগে সুশান্ত সিংহ রাজপুতের সাবেক ম্যানেজার দিশা সালিয়ান মুম্বাইয়ের মালাডে মালবনী এলাকার একটি বাড়ির ১৫ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহনন করেন। তার মৃত্যুতে শোক প্রকাশও করেছিলেন সুশান্ত। কিন্তু দিশার আত্নহননের পরই সুশান্তের আত্মহননে বলিউডসহ ভক্তদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।

এছাড়া বরুণ ধাওয়ানের ম্যানেজারের দায়িত্বও পালন করেন তিনি। কিছুদিন বলিউডের অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চন ও কৌতুক শিল্পী ভারতী সিং- এর ম্যানেজারও ছিলেন দিশা।

 

বলিউডের পরিচিত দুই মুখের মৃত্যুতে রহস্যের দানা বাঁধতে শুরু করেছে। দিশা আত্মহননের আগে কোনো সুইসাইড নোট (চিরকুট) রেখে যাননি। অনেক তল্লাশির পর সুইসাইড নোট না পাওয়ার কথা জানায় পুলিশ। তাই কি কারণে দিশা আত্মহনন করলেন তা পরিষ্কার নয়।

দিশার মৃত্যুর পাঁচ দিন পরই সুশান্ত আত্মহননের পথ বেছে নেয়ার বিষয়টি সবাইকে দ্বন্দ্বে ফেলে দিয়েছে। বলিউডে ভালো অবস্থানে থাকা এ অভিনেতা হঠাৎ বিধ্বংসী সিদ্ধান্ত কেন নিলেন তা কেউ বলতে পারছেন না। এছাড়া মৃত্যুর আগে সুশান্ত কোনো সুইসাইড নোট রেখে যাননি। তবে ইনস্ট্রাগ্রামের পোস্ট অনেককে ভাবিয়ে তুলেছে।

যেখানে দিশার মতো প্রিয় মুখ আত্মহননের পর সবাই স্তব্দ, ঠিক তখনই সুশান্তের আত্মহননে বাকরুদ্ধ বলিউড। তাদের মধ্যে কি যন্ত্রণা ছিল তা এখনো পরিষ্কার নয়।

এদিকে‘মহেন্দ্র সিং ধোনি আনটোলড স্টোরি’ নায়কের আত্মহত্যার বিষয়ে পুলিশের পক্ষ থেকে কোনো কিছু বলা হয়নি। এখন পুলিশের বক্তব্যের অপেক্ষায় বলিউড প্রেমীসহ ভক্তরা। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved