1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন

ট্রাম্পকে ব্রিটেনের নির্বাচন থেকে দূরে থাকার আহ্বান বরিস জনসনের

Reporter Name
  • Update Time : রবিবার, ১ ডিসেম্বর, ২০১৯
  • ১০২ Time View
ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্রিটেনের নির্বাচন থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। আগামী সপ্তাহে অনুষ্ঠেয় ন্যাটো সম্মেলনে নির্বাচন বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের মন্তব্য না করাই হবে সবচেয়ে উত্তম কাজ। এর আগে ব্রিটিশ নির্বাচন নিয়ে মন্তব্যের জন্য সমালোচনার মুখে পড়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। খবর রয়টার্সের।

গত অক্টোবরে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, লেবার পার্টির নেতা জেরেমি করবিন প্রধানমন্ত্রী হলে তা ব্রিটেনের জন্য খুবই খারাপ হবে। আর বরিসের উচিত ব্রেক্সিট পার্টির সঙ্গে নির্বাচনী সমঝোতা করা। এ নিয়ে বিরোধী দল যেমন সমালোচনা করেছে তেমনি ক্ষমতাসীন কনজারভেটিভ দলও হতাশা প্রকাশ করেছেন।

তাদের আশঙ্কা আগামী ১২ ডিসেম্বরের নির্বাচনের আগে লন্ডনে এসে নির্বাচন নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প এমন কোনো মন্তব্য করতে পারেন যা বিব্রতকর হবে। সবচেয়ে বেশি চিন্তায় বরিসের কনজারভেটিভ দল। তাদের ধারণা প্রেসিডেন্ট ট্রাম্পের মন্তব্য নির্বাচনে উলটো প্রভাব ফেলবে কিনা।

বর্তমান জরিপে বরিস এগিয়ে আছেন। বরিস এলবিসি রেডিওকে দেওয়া সাক্ষাত্কারে বলেন, ঐতিহ্যগতভাবে আমাদের মিত্র ও বন্ধু রাষ্ট্রগুলোর সঙ্গে যা করি না তাহলো আমরা কখনো তাদের নির্বাচনে নাক গলাই না। সবচেয়ে ভাল বন্ধু যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য যেন একে অপরের নির্বাচনে হস্তক্ষেপ না করে। তবে এরই মধ্যে শুক্রবার মার্কিন প্রশাসনের এক সিনিয়র কর্মকর্তা আশ্বস্ত করেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প ব্রিটিশ নির্বাচন নিয়ে কোনো মন্তব্য করবেন না। খবর ইত্তেফাক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved