1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন

করোনায় একমাত্র ভাইকে হারালেন অভিনেত্রী আনোয়ারা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ জুন, ২০২০
  • ৯১ Time View

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী আনোয়ারা জামালের একমাত্র ভাই হুমায়ূন কবির করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মারা গেছেন। 

শনিবার রাজধানীর ল্যাবএইড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। অভিনেত্রী আনোয়ারার মেয়ে অভিনেত্রী রুমানা রাব্বানি মুক্তি হুমায়ূন কবিরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, অনেক আগে হুমায়ূনের ওপেন হার্ট সার্জারি হয়েছিল। ফুসফুসে সংক্রমণসহ বেশ কিছু শারীরিক জটিলতা ছিল তার। গত সপ্তাহে হুমায়ূনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। পরে তাকে কয়েকদিন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

মৃত্যুর খবর নিশ্চিতের পর মায়ের মনোবল ভেঙে পড়ার বিষয়টিও জানান তিনি। তাই সবার কাছে দোয়াও চেয়েছেন মুক্তি।

পাঁচ বোনের মধ্যে অভিনেত্রী আনোয়ারার একমাত্র ভাই ছিলেন হুমায়ূন কবির। বয়সে আনোয়ারার ছোট থাকায় আদরের ছিলেন তিনি। এর আগে দুই বোনকে হারান জনপ্রিয় অভিনেত্রী আনোয়ারা।

এদিকে শনিবার রায়ের বাজারের কবরস্থানে হুমায়ূনের মরদেহ দাফন করা হবে বলে জানিয়েছেন অভিনেত্রী মুক্তি।  খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved