1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন

মাশরাফি মরিয়া বিপিএলে ভালো করতে!

Reporter Name
  • Update Time : রবিবার, ১ ডিসেম্বর, ২০১৯
  • ৯৪ Time View
মাশরাফি বিন মুর্তজা। ছবি সংগৃহীত।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সবচেয়ে সফল অধিনায়ক তিনি। বিপিএলের অন্যতম সেরা পারফরমারও। মাশরাফি মুর্তজার বয়স এখন ৩৬। অনেকের মতে বুড়োদের কাতারে চলে গেছেন তিনি। খেলার ধারও আগের মতো নেই। বিশ্বকাপে ছিলেন নিজের ছায়া হয়ে। ইংল্যান্ড বিশ্বকাপে আট ম্যাচে পেয়েছিলেন মাত্র এক উইকেট। বিশ্বকাপের পর আর প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেননি মাশরাফি। এবার বিপিএলেও তিনি দল পেয়েছেন দেশি ক্রিকেটারদের অষ্টম ডাকে।

তবে একবারে আসরে নিজেকে মেলে ধরতে মরিয়া জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক। প্রায় দুই সপ্তাহ ধরে কাকডাকা ভোরে এসে মিরপুর একাডেমি মাঠে রানিং ও জিম করে নিজেকে ফিট রাখার চেষ্টা করেছেন। শনিবার থেকে বোলিং শুরু করেছেন এই ডান-হাতি পেসার। জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন মনে করছেন, অনেকেই তার ক্যারিয়ারের শেষ দেখলেও ভালো করার ইচ্ছাশক্তি এখনও মরে যায়নি মাশরাফির।

বিশ্বকাপ থেকে ফিরে পাঁচ মাসেরও বেশি সময় মাঠের বাইরে ছিলেন মাশরাফি। প্রতিযোগিতামূলক ক্রিকেট দূরে থাক, মিরপুর শেরেবাংলার চৌহদ্দিতেই তাকে দেখা গেছে খুব কম। এ সময় ক্রিকেট নিয়েও কিছু বলতে চাননি তিনি। অবশেষে মৌনতা ভেঙেছেন সপ্তাহ দুয়েক আগে। বঙ্গবন্ধু বিপিএলে যমুনা ব্যাংক ঢাকা প্লাটুনস তাকে দলে নেয়ায় নিজেকে প্রস্তুত করতে আঁটঘাট বেঁধে নেমেছেন। ফিটনেসের পাশাপাশি এ সময় ব্যাটিং অনুশীলনও করেছেন। শুধু বোলিংটাই করেননি। কাল চার ওভার বোলিং করেছেন মাশরাফি।

হাবিবুল বাশার বলেন, ‘আড়ালে থেকেই মাশরাফি অনেকদিন ধরে অনুশীলন করছে। ফাঁকে ফাঁকে, চুপি চুপি করে যাচ্ছে। ফিটনেস নিয়ে সে কাজ করেছে। ওজনও অনেক কমিয়েছে। দেখলেই বোঝা যায় যে, সে খুবই সিরিয়াস। এখনও তার ভালো করার আগ্রহ মরে যায়নি। আমি নিশ্চিত সে এই বিপিএলে অনেক ভালো করবে।’ তিনি বলেন, ‘সে যখন খেলে গুরুত্বের সঙ্গেই খেলে। বাকিদের সঙ্গে তার পার্থক্য এখানেই। তাকে যে দল নিয়েছে তারা অবশ্যই ভালো করেছে। বিপিএলে সে ভালো করলে আমাদের জন্যও সেটা ভালো খবর হবে। বিপিএলের পরই অন্য সিরিজগুলো শুরু হয়ে যাবে।’

বিশ্বকাপ থেকে দেশে ফেরার পর ইনজুরির কারণে শ্রীলংকা সফরে যেতে পারেননি মাশরাফি। বিপিএল দিয়ে আবার তিনি ক্রিকেটে ফিরছেন। ঢাকার কোচ সালাউদ্দিন মাশরাফিকে নিয়ে আশাবাদী। তবে তিনি অধিনায়ক থাকবেন কিনা সেটা এখনও নিশ্চিত করেননি ঢাকার কোচ। খবর যুগান্তর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved