1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন

আসছে ঈদে আরিফিন শুভর ‘ব্যতিক্রমী’ আয়োজন

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ জুন, ২০২০
  • ৯২ Time View

গেল রোজার ঈদে দর্শকপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ অভিনীত ‘মিশন এক্সট্রিম’ সিনেমা মুক্তির কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের প্রভাবে হল বন্ধ থাকার কারণে ছবিটি মুক্তি পায়নি। সিনেমা মুক্তি না পেলেও ভক্তদের জন্য নায়কের ঈদ উপহার ছিল নিজের কণ্ঠের গান।  ‘মনটা বোঝে না’ শিরোনামের গানটি এরই মধ্যে দর্শকমহলেও সাড়া ফেলেছে। 

সামনে কোরবানির ঈদ, করোনার বর্তমান পরিস্থিতি যা তাতে এই ঈদেও হল খুলবে কিনা তা অনিশ্চিত। এমন পরিস্থিতিতে দর্শকদের থেকে দূরে থাকতে চান না আরিফিন শুভ।  তাই আসছে ঈদেও ব্যতিক্রমী আয়োজন নিয়ে হাজির হবেন এই নায়ক। গত ঈদে গান নিয়ে হাজির হলেও এবারের ঈদে তথ্যচিত্র নিয়ে হাজির হবেন তিনি।

‘মিশন এক্সট্রিম’ ছবিটি জন্য দুই বছর কোনো ছবিতে কাজ করেননি আরিফিন শুভ। শুটিংয়ের আগে দীর্ঘ ৯ মাস প্রস্তুতি নিয়েছি। ওজন কমিয়েছেন ১২ কেজি। এর পেছনে খাদ্যাভ্যাস, ঘুমের সময় পরিবর্তন, ইনজুরিতে পড়া, হতাশাগ্রস্ত হওয়া এসব নিয়ে একটা তথ্যচিত্রও নির্মাণ করছেন বলে জানান শুভ।

তিনি আরো জানান, এরইমধ্যে তথ্যচিত্রের সম্পাদনার কাজ শেষ হয়েছে। কোরবানির ঈদে এই তথ্যচিত্রও নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করবেন আরিফিন শুভ।

এদিকে আরিফিন শুভ জানান, দ্বিতীয় গানের প্রস্তুতি নিচ্ছেন তিনি। সুরকার-গীতিকারের নাম এখনই প্রকাশ করতে চান না। তবে শুভ জানান, গানের সংগীতায়োজন করবেন ওপার বাংলার কেউ। সব কাজ শেষে শিগগিরই প্রকাশ করতে চান গানটি।

অন্যদিকে, কিছু নিয়ম মেনে সিনেমার কাজ শুরু হলেও আপাতত শুটিংয়ে ফিরতে চান না ঢালিউডের জনপ্রিয় এ নায়ক। তবে বিদেশি অনলাইন প্ল্যাটফর্মের ওয়েব সিরিজের শুটিং করার কথা রয়েছে আগস্টে। এছাড়া ডিসেম্বরে কলকাতার একটি ছবিতে কাজের কথা রয়েছে। কিন্তু সব কিছুই নির্ভর করছে পরিস্থিতির করোনা উপর।  খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved