1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন

মা হলেন ইগি আজালিয়া

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ জুন, ২০২০
  • ৯৯ Time View

পুত্র সন্তানের মা হলেন অস্ট্রেলিয়ান সংগীতশিল্পী, গীতিকার ও মডেল ইগি আজালিয়া। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে এ ঘোষণা দিয়েছেন ইগি আজালিয়া নিজেই।

ওই পোস্টে ইগি আজালিয়া লেখেন, আমার একটি পুত্রসন্তান আছে। কিছু বলার জন্য সঠিক সময় খুঁজছিলাম, কিন্তু যতোই সময় যাচ্ছে উপলব্ধি করতে পারছি, সারা বিশ্বের সঙ্গে সংবাদটি ভাগ করে নিতে আমি উদ্বিগ্ন হয়ে উঠেছি।

তার সন্তানের জীবন ব্যক্তিগত রাখতে চান জানিয়ে ইগি আজালিয়া বলেন, আমি ওর জীবনকে ব্যক্তিগত রাখতে চাই, তবে এটিও পরিষ্কার করতে চাই, সে গোপন কোনো বিষয় নয়। আমি তাকে সব কিছুর ঊর্ধ্বে ভালোবাসি।

তবে এই গায়িকা তার সন্তানের ব্যাপারে বিস্তারিত প্রকাশ করেননি। এমনকি সন্তানের নাম বা তার বাবার নামও জানাননি।

২০১৮ সাল থেকে সংগীতশিল্পী প্লেবয় কার্টির সঙ্গে প্রেম করছেন ইগি। ২০১৯ সালের ডিসেম্বরে একসঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের আটলান্টায় একটি বাড়িতে ওঠেন তারা।

একই বছরের ডিসেম্বরে ইগির গর্ভধারণের বিষয়টি নিয়ে গুঞ্জন ছড়ায়। সংবাদ মাধ্যমের খবর, এপ্রিলের শেষের দিকে পুত্রসন্তানের জন্ম দেন ইগি আজালিয়া। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved