1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন

করোনার মাঝেই বিয়ে করলেন নির্মাতা নোমান রবিন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ জুন, ২০২০
  • ৭২ Time View

করোনাভাইরাসের এই সময়ে বিয়ে করলেন ‘কমন জেন্ডার’ খ্যাত নির্মাতা নোমান রবিন। পাত্রী পুষ্টিবিদ ও কমিউনিকেশন বিশেষজ্ঞ নায়লা বারী। বৃহস্পতিবার উভয় পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ে অনুষ্ঠিত হয়। নোমান রবিন জানান, সামাজিক দুরত্ব মেনেই বিয়ে পড়ানো হয়েছে।

নোমান তাদের সম্পর্ক নিয়ে বলেন, আমাদের বন্ধুত্বের বয়স ৪ বছর। দুজনেই স্পষ্টবাদী, নির্ভিক, অনেক কিছুর মিল রয়েছে। নায়লা বহুগুণে গুণান্বিত। তার নিত্য নতুন সৃজনশীল ভাবনা আমাকে মুগ্ধ করেছে। আমার চলচ্চিত্র নির্মাতা পরিচয়ে সে গর্ববোধ করে।

করোনাভাইরাসের কারণে মাত্র ৪ জন সদস্যের উপস্থিতিতে বিয়ের অনুষ্ঠান হয়েছে। তবে সামনে আনুষ্ঠানিকতা করতে চান। নোমান বলেন, দু’জনেরই অনেক বন্ধু-বান্ধব আছে। তাদের কেউই বিয়েতে থাকতে পারেনি। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে জমকালো আনুষ্ঠান করবো।

দেড় দশকের বেশি সময় ধরে নাটক ও চলচ্চিত্রের সঙ্গে সম্পৃক্ত নোমান রবিন। টেলিভিশনে তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ধারাবাহিক ‘বাঁশের কেল্লা’ ও ‘মাস্টারদা সূর্য সেন’, একক নাটক ‘সিটি বাস’ ও ‘বিউটি পার্লার’। ২০১২ সালে তার পরিচালনায় নির্মিত হয় ‘কমন জেন্ডার’। তৃতীয় লিঙ্গের মানুষদের জীবন ও সংগ্রাম নিয়ে নির্মিত ছবিটি বেশ প্রশংসিত হয়। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved