1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন

যেসব নিয়ম মেনে শুরু হচ্ছে সিরিয়ালের শুটিং

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০
  • ১১৭ Time View

ভারতীয় সিরিয়ালের শুটিং আজ (১১ জুন) থেকে শুরু হচ্ছে। বুধবার সবার সঙ্গে বৈঠকের পর এমনই জানান মন্ত্রী অরূপ বিশ্বাস। করোনা যখন বিশ্ব জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে, সেই সময় শুটিং শুরুর জন্য কী কী বিধি নিষেধ থাকছে, তা নিয়েই মতান্তর দেখা দেয়। যদিও আলোচনার মাধ্যমে শেষ পর্যন্ত এসব বিষয় নিয়েই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান মন্ত্রী। 

টেলিভিশনের বিভিন্ন ধারাবাহিকের শুটিং শুরুর ক্ষেত্রে কী কী বিধি নিষেধ থাকছে, তা নিয়ে একটি রূপরেখাও তৈরি করা হয়। যার মধ্যে রয়েছে করোনা থেকে বাঁচতে বিভিন্ন বিধি নিষেধ এবং নিয়ম কানুন।

যেমন শুটিং চলাকালীন কলাকুশলীদের মাস্ক পরতেই হবে। মাস্কের পাশাপাশি তাদের পরতে হবে ফেস শিল্ডও। শুটিং চলাকালীন প্রতি ঘণ্টা অন্তর প্রত্যেককে হাত ধুতে হবে। তার জন্য পানি ও হ্যান্ডওয়াশের পর্যাপ্ত ব্যবস্থা করতে হবে। মেকআপ রুমে একসঙ্গে ৪ জন থাকতে পারবেন।

ক্যামেরা থেকে শুটিংয়ের বিভিন্ন সরঞ্জাম ব্যবহারের আগে ভাল করে স্যানিটাইজ করতে হবে। প্রত্যেক কলাকুশলীকে পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক ও জুতো পরতে হবে। স্যানিটাইজ করতে হবে মেকআপ রুম, ড্রেসিংরুম সব। প্রোডাকশন ম্যানেজারের তদারকিতেই এইসব কাজ হবে বলে জানানো হয়েছে।

এসবের সঙ্গে প্রতিটি শুটিং স্পটে ঢোকার মুখে থাকবে চেক পয়েন্ট। ওই চেক পয়েন্টে থার্মাল স্ক্রিনিং করা হবে প্রত্যেক কলাকুশলীর।

এসবের পাশাপাশি আরো জানানো হয়েছে, ১০ বছর পর্যন্ত কোনো শিশু শিল্পীকে দিয়ে শুটিং করানো যাবে না। পাশাপাশি ৬৫ বছরের উর্ধে যদি কেউ শুটিং করতে চান, তাহলে তাকে নিজের দায়িত্বে করতে হবে। সেই সঙ্গে শুটিং ইউনিটে যারা থাকবেন, তাঁরা কেউ যত্রতত্র থুতু ফেলতে পারবেন না। কেউ নেশাও করতে পারবেন না বলে স্পষ্ট জানানো হয়েছে। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved