1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন

পুলিশে সংস্কার চান জর্জ ফ্লয়েডের ভাই

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০
  • ৭১ Time View

মার্কিন কংগ্রেসে বুধবার সাক্ষ্য দিয়েছেন যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে পুলিশ হেফাজতে মারা যাওয়া কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের ছোট ভাই ফিলোনিস ফ্লয়েড। এ সময় পুলিশ বিভাগে সংস্কার দাবি করেন ফিলোনিস ফ্লয়েড।

এর আগে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের হাউসটনে জর্জ ফ্লয়েডের শেষকৃত্য অনুষ্ঠিত হয়। এর একদিন পরই মার্কিন কংগ্রেসে সাক্ষ্য দিতে আসেন জর্জ ফ্লয়েডের ভাই ফিলোনিস ফ্লয়েড।

মার্কিন কংগ্রেসে উপস্থিত হয়ে ফিলোনিস ফ্লয়েড বলেন, আমি এখানে এসেছি এটি বলার জন্য যে আমাদের বেদনা কমান। আমি বোঝাতে পারবোনা যে এটি আমাদের কত মর্মাহত করে যখন আপনার বড় ভাই যাকে আপনি আপনার পুরো জীবনভর দেখেছেন সেই মারা গেছেন। জর্জ সাহায্য চেয়েছিল কিন্তু তাকে অবজ্ঞা করা হয়েছে। আমি আপনাদের যে আহ্বান জানাচ্ছি দয়া করে সেটি শুনুন।

গত ২৫ মে যুক্তরাষ্ট্রের পুলিশ হেফাজতে মারা যান জর্জ ফ্লয়েড নামের এক কৃষ্ণাঙ্গ যুবক। সেইদিনই পুলিশ তাকে প্রতারণার অভিযোগে গ্রেফতার করেছিলো। জর্জকে গ্রেফতারের পর হাঁটু দিয়ে তার গলা চেপে ধরেন ডেরেক চাওভিন নামের এক শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা। এভাবে অন্তত আট মিনিট তাকে মাটিতে চেপে ধরে রাখা হয়। এক প্রত্যক্ষদর্শীর তোলা ভিডিও ফুটেজে দেখা যায়, জর্জ ফ্লয়েড নিঃশ্বাস না নিতে পেরে কাতরাচ্ছেন এবং বারবার একজন শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তাকে বলছেন, ‘আমি নিঃশ্বাস নিতে পারছি না।’ এই ঘটনার ভিডিও ভাইরাল হয় মুহূর্তেই। এর প্রতিবাদে যুক্তরাষ্ট্রজুড়ে চলে সহিংস আন্দোলন। বিশ্বের বিভিন্ন দেশে পুলিশি হেফাজতে কৃষ্ণাঙ্গ যুবক মৃত্যুর প্রতিবাদ জানানো হয়।

জর্জ ফ্লয়েডকে হত্যার পর ডেরেক চাওভিনসহ তার তিন সহকর্মীকে পুলিশ বিভাগ থেকে বরখাস্ত করা হয়। বর্তমানে চাওভিন মিনেসোটা অঙ্গরাজ্যের সর্বোচ্চ নিরাপত্তাবিশিষ্ট ওয়াক পার্ক হেইটস কারাগারে বন্দি রয়েছেন। খবর ইত্তেফাক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved