বলিউডে বেশ কয়েকটি হিট ছবি দিয়ে ইতোমধ্যেই সেলিব্রিটি তারকা হয়ে গেছেন সুশান্ত সিং রাজপুত৷ কাই পো চে, শুদ্ধ দেশি রোমান্স, এমএসধোনি -দ্য আনটোল্ড স্টোরি, কেদারনাথ, ছিছোরে -র মতো সুপারহিট সিনেমায় অভিনয় করেছেন তিনি৷ কিন্তু হঠাৎই তার জন্য দুঃখের খবর৷ তার ম্যানেজার দিশা সালিআন বহুতল থেকে লাফিয়ে আত্মহত্যা করেন৷ ঘটনার তদন্তে নেমেছে পুলিশ৷
ইতোমধ্যেই দিশার বাবা-মাকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ৷তবে যার সঙ্গে তার বিয়ে ঠিক হয়েছিল তাকে এখনো জিজ্ঞাসাবাদ করেনি৷ তবে কী কারণে আত্মহত্যা তা নিয়ে অবশ্য এখনো কোনো মন্তব্য করেননি পুলিশ ৷
বলিউডের এক বিখ্যাত পাবলিক রিলেশন ম্যানেজার ছিলেন দিশা৷ সুশান্ত ছাড়াও তিনি রিয়া চক্রবর্তীর ম্যানেজারের কাজ করেছেন ৷বর্তমান সময়ে একাধিক এই ধরণের ঘটনা সামনে আসছে৷ যেখানে বিনোদন জগত থেকে সম্পর্কিত মানুষরা নিরাশাগ্রস্ত হয়ে পড়েছেন ৷ খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।