1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন

র‌্যাবের হাতে জেএমবি’র ফতোয়া নির্ধারক গ্রেফতার

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ নভেম্বর, ২০১৯
  • ১০০ Time View

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নরসিংদীর মাধবদীর ছোট গদইচর এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন জেএমবি’র ফতোয়া নির্ধারক ও দাওয়াতী শাখার সমন¡য়কারী হাফেজ মাওলানা মোঃ আতিক উল্যাহ (৩৬)কে গ্রেফতার করেছে র‌্যাব-১১’র সদস্যরা। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ উগ্রবাদী বই, উগ্রবাদী লিফলেট, ল্যাপটপ ও হার্ডডিস্ক উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আতিক উল¬্যাহ ফতুল্লা থানায় র‌্যাবের দায়ের করা সন্ত্রাস বিরোধী (জঙ্গী) মামলার পলাতক আসামী। শুক্রবার দিবাগত রাত দেড়টায় তাকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে শনিবার বিকেলে র‌্যাব-১১’র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আলেপ উদ্দিনের (পিপিএম) পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাবের ওই কর্মকর্তা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায় যে, হাফেজ মাওলানা মোঃ আতিক উল্যাহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহেদীন বাংলাদেশ (জেএমবি) এর একজন ফতোয়া নির্ধারক ও দাওয়াতী শাখার সমন¡য়কারী। সে ১৯৯৯ সাল হতে ২০০৩ সাল পর্যন্ত নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হারকাতুল জিহাদ (হুুজি) এর দেশব্যাপী বিভিন্ন কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। এ সময় হুজি নেতা আব্দুর রহমান ও সম্প্রতি ঢাকায় গ্রেফতারকৃত আফগান ফেরত মুজাহিদ আতিকুল¬াহ’র কাছে প্রশিক্ষণ গ্রহণ করে। এরপর ২০১৪ সালে আইন শৃংখলা বাহিনীর অভিযানে নিহত এক জেএমবি নেতার মাধ্যমে জেএমবি’তে যোগদান করে। আতিকুল¬াহ মূলত ফেইসবুক, টুইটার ও টেলিগ্রাম আইডি’র মাধ্যমে তার সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছিল। সে ঢাকার একটি মাদ্রাসায় শিক্ষকতার পাশাপাশি জেএমবি’র কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ করত। সে বর্তমান সরকারকে তাগুত সরকার আখ্যা দিয়ে দেশে খেলাফত প্রতিষ্ঠার জন্য জেএমবি’র সদস্য সংখ্যা বৃদ্ধিতে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করে আসছিল। সে বিশ্বব্যাপী বিভিন্ন আন্তর্জাতিক উগ্রবাদী সংগঠনের কার্যক্রমকে সমর্থনের পাশাপাশি দেশে জেএমবি’র বিভিন্ন হত্যাকান্ডকে ইসলামিকভাবে সঠিক প্রমাণ করার জন্য বিভিন্ন হাদিসের অপব্যাখ্যা ও ফতোয়া দিয়ে আসছিল। এর পাশাপাশি সরকারকে কর দেওয়া হারাম ও এটা জিনা’র চেয়েও গুনার কাজ বলে একটি ফতোয়া প্রদান করেছে।

র‌্যাব আরো জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী স্বীকার করে সে দীর্ঘদিন ধরে গোপনে সংগঠিত হয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন জেএমবির কার্যক্রম পরিচালনা করে আসছে এবং নাশকতামূলক কর্মকান্ড করার অপতৎপরতা চালিয়ে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved