1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন

শ্বশুর বাড়ি দুই মাস ঘরবন্দী থাকার পর বাবার বাড়ি ছুটলেন নায়িকা

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ জুন, ২০২০
  • ৭১ Time View
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনম কাপুর। ফাইল ছবি, সংগৃহীত।

ভারতে লকডাউনের জেরে প্রায় দুই মাস স্বামী আনন্দ আহুজার সঙ্গে ঘরবন্দী ছিলেন অনিল কাপুর কন্যা সোনম কাপুর। অবশেষে শশুর বাড়ি থেকে ছাড়া পেয়ে বাবা অনিলের বাড়িতে ছুটলেন বলিউডের এই নায়িকা।

মূলত নিজের ৩৫ তম জন্মদিন পালনের জন্যই কাপুর পরিবারের সঙ্গে যোগ দিয়েছিলেন তিনি। তবে সোনম কাপুর একাই নন, সঙ্গে ছিলেন স্বামী আনন্দ আহুজারও।

সম্প্রতি ৩৫ বছরে পা দিলেন সোনম কাপুর। জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় স্বামী আনন্দের সঙ্গে ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। আর সেই ছবির ক্যাপশনে সোনম কাপুর লিখেছেন, সেরা বর তুমি। তুমি পাশে থাকলে সব সম্ভব। আমার প্রত্যেক জন্মদিনের সেরা উপহার তুমিই।

করোনাভাইরাসের এই দুর্দিনেও কাপুর পরিবারের সদস্যদের নিয়ে পার্টিতে মেতে উঠেন সোনম-আনন্দ। এমন ছবি প্রকাশ্যে আসতেই তা অন্তর্জালে ছড়িয়ে পড়ে। তাদের জন্মদিনের ছবি দেখে দুর্দিনের কথা স্মরণ করিয়ে অনেকেই নেতিবাচক মন্তব্য করেছেন।

সঞ্জয়লীলা বানসালীর ‘সাওয়ারিয়া’ সিনেমার মধ্য দিয়ে বলিউডে পথচলা শুরু হয় সোনম কাপুরের। দেখতে দেখতে ১৩ বছরের ক্যারিয়ারের বেশকিছু ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন।  করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই কোরিয়ান সিনেমা ‘ব্লাইন্ড’র রিমেকে অভিনয় করবেন সোনম কাপুর। এটি নির্মাণ করবেন সুজেয় ঘোষ। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved