1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন

সিদ্ধিরগঞ্জে স্কুলের বার্ষিক পরীক্ষা ও ক্লাস বন্ধ রেখে আওয়ামীলীগ নেতার কাউন্সিলরোত্তর ভূড়িভোজ

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ নভেম্বর, ২০১৯
  • ১৩২ Time View

নারায়ণগঞ্জ প্রতিনিধি

সিদ্ধিরগঞ্জের একটি স্কুলের বার্ষিক পরীক্ষা ও ক্লাস বাতিল করে স্কুলের মাঠ ও শ্রেণী কক্ষে ভূড়িভোজের আয়োজন করার অভিযোগ রয়েছে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামলীগের এক নেতা বিরুদ্ধে। এ ঘটনায় ঐ স্কুলের অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। শনিবার দিনভর নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া উচ্চবিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া। সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামলীগের আসন্ন কাউন্সিলকে কেন্দ্র করে সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া এ ভূড়িভোজের আয়োজন করেছে বলে অনুষ্ঠানে আসা একাধিক নেতাকর্মীরে মুখে মুখে শোনা গেছে। তবে তার স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়, তার মরহুম মা-বাবাসহ আওয়ামীলীগের মরহুম নেতাদের জন্য দোয়ার মাহফিলের এ আয়োজন করা হয়েছে।


খবর নিয়ে জানা যায়, সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ, ৭ম ও ৯ম শ্রেণীর ইংরেজী পরীক্ষা ছিল শনিবার। একই ক্যাম্পাসে গড়ে উঠা পশ্চিমপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস চালু ছিল। কিন্তু এর কোনটাই শনিবার অনুষ্ঠিত হতে দেওয়া হয়নি। শনিবারের (৩০ নভেম্বর) উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা বাতিল করে ১২ ডিসেম্বর নির্ধারণ করা হয়। একইভাবে ইয়াছিন মিয়ার সহযোগীরা প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান বন্ধ রাখতে মৌখিকভাবে নির্দেশ দেয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের। ইয়াছিন মিয়ার মৌখিক নির্দেশ পেয়ে ভীত সন্ত্রস্ত শিক্ষকরা স্কুলের পাঠদান বন্ধ রাখে।
এদিকে ঐ ক্যাম্পাসে গড়ে উঠা পশ্চিমপাড়া কেজি স্কুলের বার্ষিক পরীক্ষা সকাল ৯ টা থেকে অনুষ্ঠিত হয়ে দপুর ১২টায় শেষ হয়। পরীক্ষার্থীরা জানায়, তাদের পরীক্ষা চলাকালীন সময়ে স্কুলের মাঠে অনুষ্ঠানের রান্নার কাজ চলায় বাবুর্চি ও নেতা-কর্মীদের চিৎকার চেঁচামেচিতে তারা সুন্দরভাবে পরীক্ষা দিতে পারেনি। শিক্ষা প্রতিষ্ঠান তিনটির স্কুল মাঠ একটি। সেই মাঠেই প্রায় ৩ হাজার নেতা-কর্মীদের খাওয়ার রান্না করা হয়েছিল। এতে পুরো হট্টগোলের কারণে কেজি স্কুলের ছাত্র-ছাত্রীরা সুন্দরভাবে পরীক্ষা দিতে না পারায় অভিভাবকদের মাঝে দেখা দিয়েছে চাপা ক্ষোভ। সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের একাধিক নেতা জানায়, কিছুদিন পর সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। ঐ সম্মেলনে তার পদ যেন ঠিক থাকে তাই নেতা-কর্মীদের খাওয়ানের জন্য তিনি এ অনুষ্ঠানের আয়োজ করেন। তবে তিনি কৌশলে দাওয়াপত্রে উল্লেখ করেন, আওয়ামীলীগের মরহুম নেতা-কর্মী এবং তার মরহুম পিতা-মাতার দোয়া মাহফিলের জন্য এ আয়োজন করেছেন।


এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া জানান, আজ শনিবার কোন পরীক্ষা ছিল না। অভিভাবকদের অভিযোগ মিথ্যে। মিজমিজি পশ্চিমপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান জানান, শিশু শ্রেণী থেকে ৪র্থ শ্রেণী পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। অন্যান্য শ্রেণীর শনিবারের পরীক্ষাগুলো আগামী ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved