1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন

শিল্পী জীবনের অবসর নেই: শবনম

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ জুন, ২০২০
  • ৭০ Time View

করোনার দিনগুলোতে রাজধানীর বারিধারার নিজ বাসায় অবস্থান করছেন কিংবদন্তি অভিনেত্রী শবনম। এই অভিনেত্রীকে সবশেষ কাজী হায়াৎ পরিচালিত ‘আম্মাজান’ সিনেমাতে মান্নার মায়ের চরিত্রে দেখা গেছে। এরপর ২২ বছর পেরিয়ে গেলেও নতুন কোনো সিনেমায় দেখা যায়নি তাকে।

মাঝে অনেক সিনেমাতে অভিনয়ের প্রস্তাবও পেয়েছেন শবনম। কিন্তু কোনো সিনেমার গল্পই মৌলিক নয়। তাই কাজ করতে আগ্রহ পাননি। তবে ভালো গল্প পেলে ফের ক্যামেরার সামনে দাঁড়াতে চান। তিনি মনে করেন, শিল্পী জীবনের কোনো অবসর নেই।

জীবনের দীর্ঘ একটি সময় তিনি পাকিস্তানের সিনেমাতে অভিনয় করেছেন। সেখানকার দর্শকের কাছে এক মহান নায়িকার নাম শবনম। সেখানে সিনেমাতে অভিনয়ের জন্য পেয়েছেন সর্বোচ্চ ১১ বার নিগার অ্যাওয়ার্ড। কিন্তু এখনো দেশের সিনেমায় কাজ করার জন্য বেশ আগ্রহী শবনম।

তিনি বলেন, শিল্পী জীবনের কোনো অবসর নেই। তাই এখনো আশায় বুক বেঁধে আছি, হয়তো কোনো একদিন একটি ভালো গল্পের সিনেমায় অভিনয় করতে পারবো। একটি মৌলিক গল্পের সিনেমায় ভালো একটি চরিত্রে অভিনয় করতে পারবো।

শবনম বলেন, ‘আম্মাজান’ আমার অভিনীত সর্বশেষ সিনেমা। এটি যেমন দর্শকের কাছে মাইলফলক হয়ে আছে। আমার বিশ্বাস যদি ভালো গল্পে অভিনয় করার সুযোগ মিলে, তবে সেই সিনেমাও মাইলফলক হবে। তবে কষ্টের কথা হচ্ছে কী যে হবে আমাদের আগামী দিনের সিনেমা ইন্ডাস্ট্রি, তা একমাত্র ঈশ্বরই জানেন।

এদিকে কিছুদিন আগে পাকিস্তানে একটি টিভি সিরিয়ালে কাজ করছিলেন শবনম। কিন্তু আপাতত সেই সিরিয়ালের কাজও বন্ধ আছে। কথা ছিল পাকিস্তানের একটি সিনেমাতেও কাজ করার। কিন্তু করোনার পরিস্থিতির কারণে তা স্থগিত রয়েছে। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved