1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন

অনেক সিনেমা হলের দরজা আর খুলবে না!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ জুন, ২০২০
  • ৭৩ Time View

সময়ের পালাক্রমে বিশ্বের বিভিন্ন দেশের সিনেমা যেখানে কয়েক ধাপ এগিয়ে গেছে সেখানে বাংলাদেশের চিত্র উল্টো। মানহীন ছবি, গল্পের অভাব, হলের নেই পরিবেশ এসব নানা কারণে হলমুখী দর্শকরা মুখ ফিরিয়ে নিয়েছে। ধীরে ধীরে প্রায় ৮৫ ভাগ হল বন্ধ হয়ে গেছে। এমন অবস্থায় চলচ্চিত্রে লগ্নি করতে সাহস পান না প্রযোজকরা। যারাও করছেন তারা টাকা তুলতে পারছে না।

এদিকে করোনাভাইরাসের কারণে শুটিং বন্ধ, হল বন্ধ, নেই নতুন সিনেমা মুক্তি। এই পরিস্থিতিতে বলা যাচ্ছে না, সিনেমা হলের ভবিষ্যৎ কী? ধারণা করা হচ্ছে দেশে যে পরিমান সিনেমা হল রয়েছে তার মধ্যে প্রায় ২৫টি সিনেমা হলের দরজা আর খুলবেই না।

এ তালিকার মধ্যে রয়েছে- চুয়াডাঙ্গার পান্না, বকশিগঞ্জের ঝংকার, গোপালদির চলন্তিকা, সিলেটের বিডিআর, খুলনার সঙ্গীতা, চট্টগ্রামের সিনেমাপ্লেক্স, চট্টগ্রামের বিডিআর, লক্ষ্মীপুরের হ্যাপী, ঢাকার গীত-সঙ্গীত, পুনম, শ্রীনগরের ঝংকার, স্বপ্নপুরী অন্যতম। এ ছাড়া গাজীপুরের কয়েকটি সিনেমা হলও বন্ধ হয়ে যেতে পারে যদি না সরকারি পৃষ্ঠপোষকতা পায়।

ভালো মানের ছবির অভাবে সিনেমা হলগুলো ক্ষতির চরমসীমায় তার ওপর করোনায় এই সেক্টরের মালিকরা প্রায় নিঃস্ব। করোনার এই সংকটে প্রতিবেশী দেশ বেশ কিছু সিনেমা হলের বদলে অনলাইন প্লাটফর্মে মুক্তি দিয়েছে। বাংলাদেশেও এ ধারাটি তৈরিতে অনেকে তৎপর হয়েছেন। দেশের সিনেমা অনলাইনে মুক্তি পাওয়া শুরু করলে দেশে যে পরিমান হল রয়েছে তা বন্ধ হতেও খুব বেশি সময় লাগবে না।

সবশেষ লোকসানের মুখে রাজধানীর টিকাটুলির মোড়ের অভিসার সিনেমা হলটি ভেঙে বাণিজ্যিক ভবন নির্মাণের খোঁজ পাওয়া গেছে। তবে ৫২ বছরের পুরোনো অভিসার নামটাকে টিকিয়ে রাখতে ভবনেই ‘নামকাওয়াস্তে’ দেড়’শ আসনের ছোট হল রাখা হবে। কিন্তু ওই ভবনে থাকা নেপচুন হলটি আর থাকছে না।  খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved