1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন

করোনায় আক্রান্ত হয়ে দাউদ ইব্রাহিমের মৃত্যুর খবর ভিত্তিহীন

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ জুন, ২০২০
  • ৬৬ Time View
কুখ্যাত আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম। ছবি: সংগৃহীত।

ভারতের আলোচিত আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম ও তার স্ত্রী মেহেজবিন করোনায় আক্রান্তের খবর কয়েকটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এমনকি করোনায় আক্রান্ত হয়ে দাউদ ইব্রাহিম মারা গেছেন বলেও বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়।

তবে শনিবার এক প্রতিবেদনে হিন্দুস্তান টাইমস জানায়, দাউদ ইব্রাহিম ও তার স্ত্রী মেহেজবিনের করোনায় আক্রান্ত হবার খবর ভিত্তিহীন বলে নাকচ করে দিয়েছেন দাউদ ইব্রাহিমের ভাই আনিস ইব্রাহিম।

আনিস ইব্রাহিমের বরাতে বেসরকারি ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএস জানায়, দাউদ ইব্রাহিম ও পরিবারের কেউই করোনায় আক্রান্ত নয়। তারা এখন বাড়িতে কোয়ারেন্টিনে আছেন। এদিকে, সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের করাচিতে ব্যবসা পরিচালনার কথাও স্বীকার করেন আনিস ইব্রাহিম।

প্রসঙ্গত, ১৯৯৩ সালে মুম্বাই বিস্ফোরণের জন্য মূল হোতা হিসেবে আলোচিত দাউদ ইব্রাহিম ও তার স্ত্রী। ২০০৩ সালে ভারত ও জাতিসংঘ দাউদ ইব্রাহিমকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী হিসেবে ঘোষণা করে। খবর ইত্তেফাক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved