1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন

মিমের নতুন চমক

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ জুন, ২০২০
  • ৭৪ Time View

 

সুধাময় সরকার

বিদ্যা সিনহা মিম—নায়িকাদের মধ্যে বেশ কর্মঠ, উদ্যোক্তাও বটে! এই শহরে করোনা না এলে বিষয়টি অনুমান করা কঠিন হতো। গেল দু’মাসের ঘরবন্দি জীবনে মোটেও শুয়ে-বসে হা-হুতাশ করে সময় কাটাননি এই নায়িকা। বরং কিছু না কিছু করার চেষ্টা করেছেন সবসময়।

তারই সর্বশেষ সংযোজন ছিল স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কানেকশন’। রায়হান রাফীর নির্মাণে এতে মিমের বিপরীতে ছিলেন তাহসান। ছবিটি প্রকাশের পর দারুণ প্রশংসা কুড়ান সংশ্লিষ্টরা। এটি ছিল মিমের অভিনয় জীবনের প্রথম কোনও প্রযোজনা।
সেটির রেশ না কাটতে ফের চমক নিয়ে হাজির হচ্ছেন মিম। বাংলা ট্রিবিউনকে জানালেন, ৮ জুন নিজের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হচ্ছে সেটি। নাম ‘‘মিম’স কাস্টডি’’। বাংলায় অর্থ দাঁড়ায় ‘মিমের হেফাজতে’! যার মাধ্যমে প্রথমবার তিনি ক্যামেরার সামনে বসলেন উপস্থাপকের বেশে। শুধু তা-ই নয়, এর ক্যামেরা, লাইট, পরিকল্পনা, গ্রন্থনা, শিল্পী নির্বাচনও একহাতে করেছেন এই সুন্দরী বিজয়ী।
সিনেমা প্রযোজনার পরই বিদ্যার মুড বদল। এবার আসছেন উপস্থাপনা বা টকশো নিয়ে। কারণ কী! বিদ্যা সিনহা মিম বললেন, ‘‌‌‘সত্যি বলতে যার যার ঘরে বসে ফিকশন বানানো খুব কঠিন। ‘কানেকশন’ বানাতে গিয়ে দেখলাম, বিষয়টি জটিল। তবু সেটি আমরা প্রপারলি করেছি। এবং আশাতীত সাড়া পেয়েছি। কারণ, আমার চ্যানেলটির বয়স মাত্র এক মাস! প্রযোজনা সামনেও করবো, তবে কোয়ারেন্টিন টাইমে আর ফিকশনে যাবো না। বরং নন-ফিকশনেই নতুন কিছু করার চেষ্টা করছি। তারই ফসল ‘‘মিম’স কাস্টডি’’। অনলাইনে শুট করে ফেলেছি। সোমবার উন্মুক্ত করার প্রস্তুতি নিচ্ছি।’’
বিদ্যা সিনহা মিমের এটাই প্রথম সঞ্চালনা! কোয়ারেন্টিনে থেকে যেমনটা হলো প্রযোজনার বেলায়। ‘‘মিম’স কাস্টডি’’ সম্পর্কে মিম বললেন, ‘এটা আসলে আধাঘণ্টার একটা আড্ডার মতো। যেখানে আমরা বসবো হেড টু হেড। অতিথি হবে মোটামুটি কাছের মানুষগুলো। সহশিল্পী হিসেবে যাদের সঙ্গে আমি কমফোর্ট জোনে থাকি। যেমন শুরুটা করছি তাহসান ভাইকে নিয়ে। এভাবে প্রতি সপ্তাহের সোমবার আমি হাজির হওয়ার স্বপ্ন দেখি এমন আরও অনেককে নিয়ে।’
অনুষ্ঠানের নাম থেকে অনুমান করা যাচ্ছে, বেশ কড়া আলাপ হবে এতে! এমন অনুমান উড়িয়ে দিলেন মিম। জানালেন, মোটেই কড়া কিছু নয় এটা। বরং মজার করে তোলার চেষ্টা করেছেন।

খবর বাংলা ট্রিবিউন

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved