1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন

ত্বক ও চুলের জেল্লা ফেরাতে মুলতানি মাটি

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ জুন, ২০২০
  • ৭৭ Time View

প্রাচীনকাল থেকেই রুপচর্চায় মুলতানি মাটির ব্যবহার বেশ সমৃদ্ধ। শুধু ত্বকের যত্নে নয় মুলতানি মাটি চুল পরিচর্যার ক্ষেত্রেও দারুন কার্যকরী।

তৈলাক্ত ত্বক ও চুলের যত্নে মুলতানি বিশেষ উপকারী। এতে রয়েছে তেল শুষে নেয়ার ক্ষমতা। এর ম্যাগনেশিয়াম ক্লোরাইড ত্বক ঠাণ্ডা ও মসৃণ রাখে। ত্বক ভালো রাখার পাশাপাশি মুলতানি মাটি চুল ও মাথার ত্বক ভালো রাখতেও সাহায্য করে। এবার তবে জেনে নিন মুলতানি মাটি কীভাবে ত্বক ও চুলের পরিচর্যায় ব্যবহার করবেন-

> শরীরের মৃত কোষ দূর করতে মুলতানি মাটির সঙ্গে পানি ও ওটসের পেস্ট তৈরি করুন। এটি শরীর স্ক্রাব হিসেবে ব্যবহার করুন। বিশেষ করে ঘাড়, বগল, হাঁটু, কনুই এসব জায়গায় এই প্যাকটি ব্যবহার করুন।

> মুলতানি মাটির তেল শুষে নেয়ার ক্ষমতা রয়েছে। তাই এটা তৈলাক্ত ত্বকের জন্য বেশ উপকারী। ত্বকের খোলা লোমকূপের সমস্যা দূর করতে মুলতানি মাটির সঙ্গে টমেটোর রস মিশিয়ে ব্যবহার করুন।

> সবার মুখেই ছোটখাট দাগ ছোপ থাকে। আর দাগ দূর করতে মুলতানি মাটি বেশ কার্যকর। এজন্য পানির সঙ্গে মুলতানি মাটি মিশিয়ে সম্পূর্ণ মুখ অথবা দাগের স্থানে ব্যবহার করুন।

> মুলতানি মাটি খুব ভালো পরিষ্কারক। মাথার ত্বকের ময়লা দূর করতে পানিতে মিশিয়ে পেস্ট তৈরি করে চুলে ব্যবহার করুন। সম্পূর্ণ চুলেও এই মিশ্রণটি ব্যবহার করতে পারেন। এতে করে চুল হবে ঝলমলে ও প্রাণবন্ত। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved