1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন

মারা গেছেন শাকিব খানের ‘রংবাজ’ ছবির প্রযোজক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ জুন, ২০২০
  • ৮১ Time View

শাকিব খান অভিনীত ‘রংবাজ’ ও ‘পাংকু জামাই’ ছবির প্রযোজক মোজাম্মেল হক সরকার মারা গেছেন। গতকাল রাত ১১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

অসুস্থ হয়ে সম্প্রতি রাজধানীর উত্তরার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন মোজাম্মেল হক সরকার। অবস্থার অবনতি হলে গতকাল তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে ডাক্তরা মৃত ঘোষণা করে।

মঙ্গলবার বাদ আসর গাজীপুরের হোতাপাড়ার মণিপুরে নিজের তৈরি মসজিদের পাশে তাকে দাফন করা হবে বলে জানিয়েছেন মোজাম্মেল হক সরকারের ঘনিষ্ঠ বন্ধু ও গাজীপুর চান্দনা জামে মসজিদের সেক্রেটারি হাজি বারেক মিয়া।

বারেক মিয়া বলেন, গতকাল হঠাৎ করেই মোজাম্মেল হক সরকারের শ্বাসকষ্ট বেড়ে যায়। তাই উত্তরার ওই হাসপাতাল থেকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। যে অ্যাম্বুলেন্সে ঢাকা মেডিকেলে নেয়া হয়েছিল, তাতে অক্সিজেন ছিল। তবে অ্যাম্বুলেন্স থেকে যখন সাততলায় নিয়ে যাওয়া হচ্ছিল, মাঝের সময়ে অক্সিজেন ছিল না। যে কারণে তিনি মারা গেছেন বলে ডাক্তার ধারণা করছে।

মোজাম্মেল হক মেসার্স ভাওয়াল পিকচার্সের স্বত্বাধিকারী ছিলেন। ‘রংবাজ’ ও ‘পাংকু জামাই’ ছাড়াও তার প্রযোজিত উল্লেখযোগ্য ছবি ‘মন বসে না পড়ার টেবিলে’, ‘রাজা বাবু ৪২০’। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved