1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন

শুটিংয়ের অনুমতি মিললো যুক্তরাজ্যেও

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ জুন, ২০২০
  • ১৩৩ Time View

করোনাভাইরাসের পরিস্থিতিতে চলচ্চিত্র এবং টিভি শোগুলোর শুটিং বন্ধ করে দেয় ব্রিটিশ সরকার। দীর্ঘদিন কার্যক্রম বন্ধ থাকায় নতুন স্বাস্থ্যবিধির অনুমোদন দিয়ে পুনরায় শুটিং শুরুর অনুমতি দিয়েছে দেশটির সরকার।

করোনার হাত থেকে চলচ্চিত্র শুটিংয়ের সঙ্গে সংশ্লিষ্ট কর্মীদের রক্ষা করার জন্য এ নির্দেশিকা তৈরি করেছে ব্রিটিশ ফিল্ম কমিশন এবং ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট। বর্তমান সময়ে খুব বাজেভাবে ক্ষতিগ্রস্ত এ শিল্পকে চলমান রাখতে কর্মীদের পাশাপাশি এ নির্দেশিকা প্রযোজকদেরও সাহায্য করবে বলে ধারণা করা হচ্ছে।

ব্রিটিশ ফিল্ম কমিশনের প্রধান নির্বাহী অ্যাড্রিয়ান ওয়াটন বলেছেন, ইন্ডাস্ট্রিকে আবার সচল করতে ব্যাপকভাবে আলোচনা করে শুটিং শুরুর অনুমতি দিয়েছি। সবাইকে নিরাপদ রেখে যেন কাজ শুরু করা যায়, সে লক্ষ্যেই নির্দেশিকাটি তৈরি করা হয়েছে।

করোনাভাইরাস সংকটের কারণে যুক্তরাজ্যে বড় বড় যে চলচ্চিত্রের কাজ স্থগিত করা হয়েছিল, তার মধ্যে রয়েছে দ্য ব্যাটম্যান ও জুরাসিক ওয়ার্ল্ড: ডমিনিয়ন। টিভি শোগুলোর মধ্যে রয়েছে সেক্স এডুকেশন, দ্য উইচার ও দ্য ক্রাউনের মতো বড় বাজেটের শো। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved