1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন

তিন দশক পর মঞ্চে ফিরছেন আফজাল হোসেন

Reporter Name
  • Update Time : সোমবার, ১ জুন, ২০২০
  • ১৯৭ Time View

টিভি নাটক ও সিনেমায় অভিনয়ের পাশাপাশি এক সময় মঞ্চ নাটকেও অভিনয় করতেন আফজাল হোসেন। ১৯৭৪ সাল থেকে ঢাকা থিয়েটারের সদস্য তিনি। মঞ্চে সেলিম আল দীন রচিত এবং নাসিরউদ্দিন ইউসুফ নির্দেশিত ‘কেরামত মঙ্গল’ ছিল তার অভিনীত সর্বশেষ নাটক।

যেটি মঞ্চে আসে তিন দশক আগে। দীর্ঘ বিরতির পর ফের মঞ্চে অভিনয় নিয়ে ফিরছেন আফজাল হোসেন। নাটকটির নাম ‘পেন্ডুলাম’। মাসুম রেজার রচনায় এটি নির্দেশনা দিচ্ছেন নাসির উদ্দিন ইউসুফ। তবে নাটকটি যৌথভাবে মঞ্চে আনছে ঢাকা থিয়েটার ও দেশ নাটক।

এ নাটকের অন্য দুই অভিনয়শিল্পী হলেন- দেশ নাটকের নাজনীন হাসান চুমকী ও কামাল আহমেদ। দু’সপ্তাহ ধরে নাটকটির মহড়াও শুরু হয়েছে অনলাইনে।

মঞ্চে ফেরা প্রসঙ্গে আফজাল হোসেন বলেন, ভালো একটি গল্প নিয়ে নাটকটি তৈরি করা হচ্ছে। মঞ্চ নাটক সব সময়ই আমার প্রিয় জায়গা। এছাড়া প্রিয় মানুষদের সঙ্গেই কাজ করছি। পরিস্থিতি স্বাভাবিক হলে নাটকটি মঞ্চে আসবে।

অন্যদিকে গত ঈদে চ্যানেল আইতে ‘রেখা’ নামের একটি ঈদ ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন আফজাল হোসেন। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved