1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন

শুভ জন্মদিন মেরিলিন মনরো

Reporter Name
  • Update Time : সোমবার, ১ জুন, ২০২০
  • ৬৮ Time View

মডেল হিসেবে শুরু হয় তার ক্যারিয়ার। এরপর নিজেকে প্রতিষ্ঠিত করেন মার্কিন অভিনেত্রী, মডেল এবং গায়িকা হিসেবে। বলছিলাম স্বর্ণকেশী সৌন্দর্যের রানীর মেরিলিন মনরোর কথা। আজ এই কিংবদন্তীর জন্মদিন।

লাস্যময়ী মনরো তার হাসির ঝলকানিতে, অপার সৌন্দর্যের মুগ্ধতায়, সুমিষ্ট কণ্ঠের আবেশে, তীক্ষ্ণ চাহনিতে মোহাবিষ্ট করে গেছে সমগ্র বিশ্বের লাখ লাখ তরুণকে। তাই মৃত্যুর অর্ধশত বছর পরেও সর্বকালের সেরা আবেদনময়ী তারকা ও অভিনেত্রী হিসেবে শীর্ষে স্মরণ করা হয় হলিউডের সৌন্দর্যের এ রানীকে।

১৯২৬ সালের ১ জুন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জন্ম নেন তিনি। মা গ্লেডিস বেকার আর বাবা মর্টেনসেন বেকার তার নাম রাখেন নর্মা জীন বেকার। এর পর চার দফায় পরিবর্তন আসে তার নামে। সবশেষে মেরিলিন মনরোতে গিয়ে থিতু হয় তার নাম।

নিজের ছোটবেলা সম্পর্কে এক সাক্ষাতকারে মনরো বলেছিলেন, আমার বয়স যখন পাঁচ বছর তখন থেকে আমার অভিনয় করতে ভালো লাগতো। আমার আশাপাশের পরিবেশ আমার ভালো লাগতো না। আমার মনে হতো সবকিছুই কেমন যেন অস্বচ্ছ। সেজন্য আমি মনে মনে স্টেজ বানাতাম এবং অভিনয় করতাম। যখন আমি সত্যি জানলাম, অভিনয় বলে আসলেই কিছু আছে, তখন আমি অনেক খুশি হই। আমার মনে হয়, এটাই সেটা যা আমি হতে চাই।

মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেন তিনি। তার আকর্ষণীয় রূপ আর দেহকাঠামো অল্পদিনেই সবার নজর কাড়ে। প্রথম দিকে চলচ্চিত্রে তেমন সুবিধা করতে না পারলেও ৫০ এর দশকে দ্য আশফাল্ট জাঙ্গল আর অল এবাউট ইভ দিয়ে তিনি চমকে দেন সবাইকে। ৫২ মালে ডোন্ট বদার টু নক এবং এরপরের বছর নায়াগ্রা সিনেমার মূল চরিত্রে অভিনয় করে মেরিলিন এক নতুন সূচনা করেন।

১৯৬২ সালের ৫ আগস্ট মাত্র ৩৬ বছর বয়সী মেরিলিন মনরোর মৃতদেহ লস অ্যাঞ্জেলসে তার নিজ ঘর থেকে উদ্ধার করা হয়। অনেকেই মনে করেন, মেরিলিনকে হত্যা করা হয়েছে। যদিও তার মৃত্যুর কারণ হিসেবে ড্রাগ ওভারডোজকে উল্লেখ করা হয়। মেরিলিন মনরোকে সমাধিস্থ করা হয় তার সেই ঐতিহাসিকটি পোশাকটি পরিয়ে, যা সামলাতে তিনি ম্যানহাটন স্টেশনে হিমশিম খেয়েছিলেন। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved