1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন

এই সময় সংসারের খরচ কমানোর সাত উপায়

Reporter Name
  • Update Time : রবিবার, ৩১ মে, ২০২০
  • ৮৩ Time View

সারাবিশ্বেই এখন করোনার আতঙ্ক। সবাই এখন ঘরবন্দী জীবন কাটাচ্ছেন। অফিস কিংবা সাধারণ সব কাজই এখন প্রায় বন্ধ রয়েছে। যদিও অনেকেই ঘরে বসে অফিসের কাজ করার সুযোগ পাচ্ছেন। তবে তাতে খরচ যেন কোনোভাবেই কমছে না।

তবে আমাদের সবারই এখন উচিত সংসারের বাড়তি খরচ কমিয়ে সংযত হওয়া। তবেই চিন্তামুক্ত সুন্দর জীবনযাপন করা সম্ভব। তাছাড়া আয় ও ব্যয়ের সঠিক ভারসাম্য থাকলেই সংসারে উন্নতি করা খুব কঠিন কিছু নয়। চলুন তবে জেনে নেয়া যাক সংসারের খরচ কমানোর সাতটি দারুণ উপায়-

> অনেকেই কার্ডে বা মোবাইল ব্যাংকিং এ কেনাকাটা করেন। আবার অনেকেই ক্রেডিট কার্ড ব্যবহারের মাধ্যমে অতিরিক্ত খরচ করেন। যা বাড়তি খরচ বাড়ায়। মাস শেষে এই বাড়তি খরচ ফেলতে পারে মহাবিপদে। তাই চেষ্টা করুন কার্ড ব্যবহার না করে নগদে কেনাকাটা করার।

> গরমে ইলেক্ট্রিসিটি বিল একটু বেশি বেড়ে যায়। যা এই সময় একটা বড় খরচের খাত। আমাদের অসচেতনতাই মাস শেষে বড় সড় একটা বিল হাতে ধরিয়ে দেয়। তাই যেসব ডিভাইস ব্যবহার করছেন, সেগুলো ব্যবহার করার পরে বন্ধ করে দিন। এসি রাতে স্লিপ মোডে দিয়ে ২ থেকে ৩ ঘন্টা টাইমারে দিয়ে দিন। অবশ্যই এসি কেনার সময় ইনভার্টার এসি কেনার চেষ্টা করুন। এসি ব্যবহার করলে এসির তাপমাত্রা ২৫ এর নিচে দেবেন না। ২৫ এ দিয়ে হালকা করে সিলিং ফ্যান চালু করে দিন। এতে আপনার বিদ্যুৎ সাশ্রয় হবে। মনে রাখবেন এসি চালু হওয়ার সময় অনেক বেশি বিদ্যুৎ খরচ হয়। তাই বার বার অন অফ করবেন না। আপনার রুমের পরিমাপ অনুযায়ী এসি কিনুন। রাতে ঘুমানোর আগে বাথরুমের লাইট বন্ধ করেছেন কিনা দেখে নিন। বাসায় এলইডি বাল্ব ব্যবহার করুন। তাতে আপনার বিদ্যুৎ সাশ্রয় হবে ৫০ শতাংশ পর্যন্ত।

> বাসায় থাকা অপ্রয়োজনীয় বস্তু বিক্রি করে দিন। প্রতি মাসে কেনা তেলের বোতল, বস্তা, খবরের কাগজ এগুলো একেবারেই অপ্রয়োজনীয়, তাই এগুলো বিক্রি করে দিতে পারেন।

> অনেকেই কেনাকাটার ভাউচার সংরক্ষণ করেন না। তবে এখন থেকে সংরক্ষণ করুন। মাস শেষে ভাউচার দেখে আপনার আয় ব্যয় সম্পর্কে ভালো ধারনা লাভ করতে পারেন। এটা দিয়ে কোথায় আপনার খচর বেশি হচ্ছে বা কোথায় আপনার খচর কমানো দরকার সেটা সম্পর্কে ধারনা পাবেন।

> অপ্রয়োজনীয় ব্যয় বাদ দিন। যদি অনলাইনে সংবাদ পড়ে থাকেন তাহলে খবরের কাগজ না নেয়াই ভালো। জিমে নিয়মিত না গেলে সদস্যপদ বাতিল করুন। মোবাইল ইন্টারনেট প্যাক ব্যবহার করলে বাসায় ব্রডব্র্যান্ড এর খচর কমাতে পারেন। তাছাড়া মোবাইলের ডাটা সব সময় সচল না রেখে কাজ শেষে অফ করে রাখুন। তাতে আপনার ইন্টারনেটের খচরও কমবে। ব্যবহারের পর ডাটা কানেকশন সচল থাকলেই আপনার ইন্টারনেট অযথা ব্যয় হবে।

> বাইরের খাবার খাওয়ার অভ্যাস থাকলে তা আজই ত্যাগ করুন। এটা আপনার স্বাস্থ্য ও পকেট দুটোর জন্যই খারাপ। বাসায় তৈরি করা খাবার খান। অফিসেও বাসায় তৈরি করা খাবার নিতে পারেন। এতে আপনার খরচ অনেকটাই কমে আসবে।

> মাসের মাছের বাজার একসঙ্গে করুন। মশলাও পাইকারি দোকান থেকে একবারে কেনার চেষ্টা করুন। তাতে যেমন ফ্রেশ পাবেন, দামেও মিলবে ছাড়। সূত্র: টাইমস অফ ইন্ডিয়া, ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved