1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন

ফেনী থেকে জেএমবির ৪ এহসার সদস্য র‌্যাবের হাতে গ্রেফতার : উগ্রবাদী বই ও লিফলেট উদ্ধার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০১৯
  • ১২৫ Time View

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ফেনীর সদর থানার মায়ানিবাস, পশ্চিম বিজয়শিং ও সিলোনিয়া হাজির বাজার এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন জেএমবির ৪ জন এহসার সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ সদস্যরা। গ্রেফতারকৃতরা হলো- মাওলানা মোঃ সাইফুল্যাহ (৩৫), মোঃ মাহাদী ওরফে মেহেদী হাসান ওরফে দাউদ (৩০), মাওলানা আজিজুল হক (৪১) ও হাফেজ মাওলানা ইদ্রিস (৪০)। গ্রেফতারকৃতরা নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় দায়ের করা সন্ত্রাস বিরোধী (জঙ্গী) মামলার পলাতক আসামী। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ উগ্রবাদী বই, উগ্রবাদী লিফলেট, ল্যাপটপ ও হার্ডডিস্ক উদ্ধার করা হয়। বুধবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজীতে অবস্থিত র‌্যাব-১১’র প্রধান কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আলেপ উদ্দিনের (পিপিএম) পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আলেপ উদ্দিন জানান, গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায় যে, গ্রেফতারকৃতরা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহেদীন বাংলাদেশ (জেএমবি) এর সক্রিয় এহ্সার সদস্য ও দাওয়াতী শাখার সমন¡য়কারী। তারা ১৯৯৯ সাল হতে ২০০৩ সাল পর্যন্ত জঙ্গী সংগঠন হারকাতুল জিহাদ (হুুজি) করত। ২০০৩ সালে হুজি’র কার্যক্রম কমে যাওয়ার পর ২০০৪ সালে জেএমবি’র আধ্যাত্মিক নেতা আতিকুল্লাহ’র মাধ্যমে তারা জেএমবি’তে যোগদান করে। জেএমবি’তে যোগদানেরপর নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলে জেএমবি’র সদস্যদের সাথে যোগাযোগ করে আসছিল। তারা অনলাইন হতে উগ্রবাদী বই ও ভিডিও ডাউনলোডের মাধ্যমে বিতরণ করে জেএমবি’র সদস্য সংগ্রহের লক্ষ্যে নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলে দাওয়াতি শাখার কাজ করে আসছিল। তারা নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশে পাশের বিভিন্ন স্থানে বেশ কয়েকবার বৈঠকে মিলিত হয়। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে আরোও জানা যায় যে, তারা দীর্ঘদিন ধরে গোপনে সংগঠিত হয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন জেএমবি’র কার্যক্রম পরিচালনা করে আসছে এবং আইন শৃংখলা বাহিনীর উপর হামলার ও জেল হতে আটককৃত জেএমবি’র সদস্যদের মুক্ত করার পরিকল্পনা এবং সংঘঠনের জন্য তহবিল সংগ্রহ করে বিভিন্ন ধরণের নাশকতামূলক কর্মকান্ড করার অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। প্রেস বিজ্ঞপ্তিতে তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করে তারা দীর্ঘদিন ধরে গোপনে সংগঠিত হয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন জেএমবির কার্যক্রম পরিচালনা করে আসছে এবং নাশকতা মূলক কর্মকান্ড করার অপতৎপরতা চালিয়ে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved