1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন

না.গঞ্জের সিদ্ধিরগঞ্জে মাঠ রক্ষার দাবিতে জনপ্রতিনিধি ও এলাকাবাসীর মানববন্ধন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০১৯
  • ১৫৮ Time View

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চিত্তরঞ্জন খেলার মাঠ রক্ষার দাবিতে চৌধুরীবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার বিকেলে উজ্জীবন সোস্যাল অর্গানাইজেশনের ব্যানারে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নাসিক ১০নং ওয়ার্ডের চৌধুরীবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। এসময় মানববন্ধনে বিভিন্ন ওয়ার্ডের জনপ্রতিনিধি, সাবেক জাতীয় খেলোয়াড়সহ কয়েক শতাধিক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। এসময় মানববন্ধনে আগত জনপ্রতিনিধিসহ বেশ কয়েকজন বক্তা এই মাঠ সংস্কার কাজ অব্যাহত রাখার দাবী  জানান।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১০নং ওয়ার্ড কাউন্সিলর ইফতেখার আলম খোকনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- নাসিক ৪ নং ওয়ার্ড কাউন্সিলর ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক ক্রীড়া সম্পাদক আরিফুল হক হাসান, সংরক্ষিত নারী কাউন্সিলর মনোয়ারা বেগম, ৮নং ওয়ার্ড রুহুল আমিন মোল্লা, সংরক্ষিত নারী কাউসিন্সলর মিনোয়ারা বেগম, সাবেক জাতীয় দলের ফুটবলার এস এম সালাউদ্দিন মন্ডল, সোনালী অতীত ক্লাবের সভাপতি মো: মোতালিব, সাধারণ সম্পাদক সুজন ভুইয়া, জাতীয় দলের ক্রিকেটার মো: শরীফ, সাবেক ফুটবলার, জাহাঙ্গীর আলম, আওয়ামীলীগ নেতা মহসিন ভুইয়া ও যুবলীগ নেতা কামরুল হাসান বাবু প্রমুখ।

বক্তারা বলেন, ধীরে ধীরে বিভিন্ন এলাকার খেলার মাঠ বিলীন হয়ে যাচ্ছে। ফলে এলাকার ছেলেরা খেলাধূলার কোন সুযোগ পাচ্ছে না। চিত্তরঞ্জন মাঠে খেলাধূলা করে অনেক খেলোয়াড় তৈরি হয়েছে। তারা অনেকেই এখন জাতীয় পর্যায়ে খেলছে। ইতোমধ্যে মাঠটি সংস্কারের জন্য নারায়ণগঞ্জ সিটি করপোরেশন উদ্যোগ নিয়েছে। সংস্কার কাজ চলাকালীন আকষ্মিকভাবে কাজ বন্ধ করে দিয়েছে বিটিএমসি কর্তৃপক্ষ। আমরা মনে করি, মাঠটি নিয়ে গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে। এই ঐতিহ্যবাহী মাঠটি রক্ষার দাবি জানান বক্তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved