1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
ওষুধ নয়, ঘরোয়া সাত সহজ উপায়েই দূর হবে হজমের সমস্যা - Globalprime24.com
বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন

ওষুধ নয়, ঘরোয়া সাত সহজ উপায়েই দূর হবে হজমের সমস্যা

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ মে, ২০২০
  • ১৬৯ Time View

খাবার-দাবারে একটু অনিয়ম হলেই দেখা দেয় হজমের সমস্যা। যা খুবই অস্বস্তিকর। অনেকেই এই সমস্যা থেকে রক্ষা পেতে গ্যাসের ওষুধ সেবন করে থাকেন। যা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর।

মূলত অস্বাস্থ্যকর খাবার, ব্যায়াম না করা,পানি শূন্যতা, অতিরিক্ত ধূমপান করা, মানসিক চাপ, অপুষ্টি, ঘুমের অসুবিধা ইত্যাদি কারণে হজমে সমস্যা হয়। জানেন কি, ওষুধ ছাড়াই ঘরে কিংবা আশপাশেই আছে হজমের সমস্যা দূর করার উপায়। চলুন জেনে নেয়া যাক দীর্ঘদিনের পুরনো হজমের সমস্যা নিমিষে দূর করার সাতটি ঘরোয়া উপায়-

> হজম সমস্যা দূর করতে আপেল জুড়ি নেই। আপেল সিদ্ধ করে সেই রস খেলে হজম ক্ষমতা বাড়ে। এটি খালি পেটে নিয়মিত খেলে বদহজম দূর হয়।

> হজম সমস্যা দূর করার বড় দাওয়াই হচ্ছে কাঁচা হলুদ। এক টুকরো কাঁচা হলুদ নিমেষেই আপনাকে দেবে স্বস্তি।

> খালি পেটে উষ্ণ গরম পানি পেটের সমস্যা দূর করে। সঙ্গে পেটের ফাপা ফাপা ভাব দূর করে।

> জিরার গুঁড়া পানিতে মিশিয়ে গরম করে খেলে হজম ক্ষমতা বাড়ে। এটি পেটের চর্বিও দূর করে।

> এলাচে ঝাঁজ থাকলে নিয়মিত চিবিয়ে খান। দেখবেন পেটের আরাম দিচ্ছে।

> খাবার খাওয়ার মধ্যে বেশি সময় বিরতি দেয়া ঠিক নয়। খাবারের সময়গুলো সমানভাবে নির্ধারণ করুন। এছাড়া দীর্ঘসময় পেট খালি রাখলে গ্যাস বাড়ে।

> পেঁপে পাতা হজমের ক্ষমতা বাড়ায়। নিয়মিত পেঁপে পাতা সিদ্ধ পানি পান করলে উপকার পাবেন।

> হজমের সমস্যা দূর করতে আঁশ জাতীয় খাবার বেশি পরিমাণে খান। নিয়মিত শাকসবজি খেলে হজমের সমস্যা থেকে পরিত্রাণ মিলবে। সূত্র: জি নিউজ, ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved