যেভাবে যত্ন নিতে পারেন ত্বকের
Reporter Name
-
Update Time :
শুক্রবার, ২৯ মে, ২০২০
-
৫৫
Time View
- একটি কলা চটকে ২ চা চামচ মোটা দানার চিনি ও আধা চা চামচ আমন্ড অয়েল মেশান। মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।
- রাতে ঘুমানোর আগে অ্যালোভেরা জেল ম্যাসাজ করুন ত্বকে। পরদিন সকালে ধুয়ে ফেলুন।
- ডিমের কুসুম, অলিভ অয়েল ও লেবুর রস মিশিয়ে ফেস প্যাক বানান। চাইলে ডিমের কুসুমের সঙ্গে অ্যাভোকাডো মিশিয়েও বানিয়ে ফেলতে পারেন শুষ্ক ত্বকের প্যাক। মিশ্রণটি মুখ ও গলার ত্বকে লাগিয়ে রাখুন না শুকানো পর্যন্ত।
- ওটমিল গুঁড়া করে মধু ও দুধ মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। ফেস প্যাকটি ত্বকে ২০ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।
- গোলাপের পাপড়ি শুকিয়ে গুঁড়া করে নিন। নারিকেল তেল, চিনি ও আমন্ড তেল মিশিয়ে নিন এই গুঁড়ার সঙ্গে। ত্বকে লাগিয়ে কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন।
- শসা ও টমেটো একসঙ্গে পেস্ট বানিয়ে ত্বকে লাগিয়ে রাখুন। ২০ মিনিট পর ধুয়ে নিন ত্বক।
- পাকা পেঁপে চটকে ত্বকে লাগিয়ে রাখুন ২০ মিনিট। দূর হবে রুক্ষতা। খবর বাংলা ট্রিবিউন
Please Share This Post in Your Social Media
More News Of This Category