1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন

আমি সার্জারি করিয়েছি, স্বীকার করতে কোন লজ্জা নেই: সানাই

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ মে, ২০২০
  • ১৩৯ Time View

সানাই মাহবুব সুপ্রভা। রূপালী জগতে তিনি প্রথমে মডেলিং দিয়ে শুরু করলেও কাজ করেছেন নাটক এবং সিনেমাতে। তবে নিজের অভিনয় থেকেও বেশি সমালোচিত হয়েছেন ব্যাক্তিগত কারণ নিয়ে। প্রথমে সমালোচিত হয়েছেন ব্রেস্ট ইমপ্লেন্টের কারণে, এরপরে কোন এক মন্ত্রীকে বিয়ে করবেন এমন খবর সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়লো সমালোচনার পাল্লাটা যেন আরো বেশি ভারী হয়ে যায়। 

এদিকে, সানাইয়ের চেহারায় কিছুটা পরিবর্তন লক্ষ্য করা গেছে। বিষয়টি জানতে যোগাযোগ করা হয় সানাইয়ের সঙ্গে। তিনি প্লাস্টিক সার্জারির কথা স্বীকার করে নেন। তিনি বলেন, প্লাস্টিক সার্জারির বিষয়টি নিয়ে আমি মোটেও লজ্জিত নই।

সানাই আরো বলেন, মানসিক ও শারীরিকভাবে আমাকে প্রায়ই হরমোনের উপর নির্ভরশীল থাকতে হয়। আর শারীরিক পরিবর্তনের কষ্ট সহ্য করা এতটা সহজ নয়। অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি- এটা আমার জীবন, আমার মুখ, আমি প্লাস্টিক সার্জারি করিয়েছি। আর এটি স্বীকার করতে আমার কোনো লজ্জা নেই।

সানাই নিজের বক্তব্যের পক্ষে যুক্তি দিয়ে আরো বলেন, আমি কী এটার প্রচার করছি? আমি এর বিরুদ্ধে? না, আমি এভাবেই জীবনযাপনের সিদ্ধান্ত নিয়েছে। ভালোবাসা ছড়িয়ে আনন্দে থাকতে পারি। প্রতিদিন নিজেকে আরো একটু বেশি ভালোবাসার চেষ্টা করছি। কারণ আমার সবচেয়ে সুন্দর ভালোবাসার গল্পটি নিজের সঙ্গেই।

সানাই নির্মাতা গাজী মাহবুব এর ‘ভালোবাসা ২৪×৭’ সিনেমাটির মাধ্যমে চলচ্চিত্র জগতে পা রাখেন। এর আগে ‌ফ্যাশন, মডেলিং করতেন।  খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved