1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

‘বিয়ে’ নাটকে অপূর্ব-মেহজাবীন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০
  • ১৪৫ Time View

বহু নাটক-টেলিছবিতে একসঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও মেহজাবীন চৌধুরী। এরমধ্যে সবচেয়ে আলোচিত ২০১৭ সালের টেলিছবি ‘বড় ছেলে’।

মিজানুর রহমান আরিয়ানের সে কাজটির শেষটায় তাদের বিচ্ছেদে কেঁদেছেন দর্শকরা। অনেক দিন ধরে এটি নিয়ে চলেছে আলোচনা।
এবার এই দুই জনপ্রিয় শিল্পী আছেন ঈদের নাটকেও। যার একটির গল্প বিয়ে নিয়ে। নাটকের নামও ‘বিয়ে’।

পাত্র ও পাত্রী পক্ষের একটি আয়োজনের ঘটনা নিয়ে এর কাহিনি। নাটকটি পরিচালনা করেছেন জাকারিয়া সৌখিন।
তিনি জানান, একটি বিয়ের গল্পকে ঘিরে তৈরি হয়েছে নাটকটি। সেখানে সত্যিই কি বিয়ে হয় অপূর্ব ও মেহজাবীনের; নাকি ভালোবাসার শেষ পরিণতি হয় কষ্ট পাওয়া, তা জানা যাবে নাটকটি দেখলেই।

তিনি আরও জানান, এটি বাংলাভিশনের জন্য তৈরি। ২৯ মে ঈদের পঞ্চম দিন সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে স্বল্প বিরতির নাটক হিসেবে প্রচার হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved