1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন

‘ফেক প্রেম’-এ জোভান-ফারিন!

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ মে, ২০২০
  • ১২৭ Time View

এই সময়ের অভিনেতা জোভান আহমেদ ও অভিনেত্রী তাসনিয়া ফারিন জুটি বেঁধে অভিনয় করেছেন ‘ফেক প্রেম’ নামের একক নাটকে। ফারহান আহমেদ জোভানের গল্পে নাটকটি রচনা করেছেন মেহরাব জাহিদ। এটি পরিচালনা করেছেন সরদার রোকন।

নাটকের গল্পে দেখা যাবে, পারিবারিক আয়োজনে রাহাতের সঙ্গে রুপার বিয়ে হয়। কিন্তু বাসর ঘরে রাহাত ঢুকেই দেখে রুপা গলায় ফাঁস দেয়ার চেষ্টা করছে। রাহাত তাকে বাঁচালেও রুপা সাফ জানিয়ে দেয়, অন্য ছেলের সঙ্গে তার সম্পর্ক রয়েছে।

অন্যদিকে রাহাত বলে তারও সম্পর্ক রয়েছে। কিন্তু এই মুহূর্তে তাদের কিছুই করার নেই। তারা একসঙ্গে থেকে পরিবারের অন্যদের সামনে সুখী দম্পতির অভিনয় করে। এভাবেই এগিয়েছে ‘ফেক প্রেম’ নাটকের গল্প।

নাটকটিতে রাহাত চরিত্র রূপায়ন করেছেন জোভান আহমেদ। রুপা চরিত্রে দেখা যাবে ফারিনকে। এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- মাসুম বাশার, শাহেদ খন্দকার, ইশরাত জাহানসহ অনেকে।

নির্মাতা সুত্রে জানা গেছে, ঈদুল ফিতর উপলক্ষে নির্মিত এ নাটকটি বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিতে ৩১ মে রাত সাড়ে ১১টায় প্রচারিত হবে। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved