1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন

কামব্যাক নিয়ে অবশেষে মুখ খুললেন ধোনি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০১৯
  • ১০২ Time View
মহেন্দ্র সিং ধোনি। ছবি: সংগৃহীত।

কবে ২২ গজে ফিরবেন মহেন্দ্র সিং ধোনি? গেল কয়েক মাস ধরেই প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে। কিন্তু বোর্ড থেকে নির্বাচকরা কেউ-ই এর উত্তর দিতে পারছেন না। ফলে গুঞ্জনের ডালপালা মেলতেই আছে।

ক্রিকেটে না থেকেও যেন প্রবলভাবে রয়ে গেছেন ধোনি। কখনও তার অবসর নিয়ে সরগরম ক্রিকেটমহল তো কোনো সময় ক্যাপ্টেনকুলের কামব্যাক নিয়ে উত্তাল সোশ্যাল মিডিয়া।

অবশেষে ধোঁয়াশা দূর করলেন মাহি। প্রত্যাবর্তন প্রশ্নে মুখ খুললেন তিনি। এক অনুষ্ঠানে তার অঘোষিত অবসর জীবন নিয়ে প্রশ্ন করেন সাংবাদিক। জবাবে ধোনি বলেন, আগামী জানুয়ারি পর্যন্ত আমাকে এ প্রশ্ন করবেন না।

অবশ্য এই একটি বাক্য ছাড়া মুখে আর কোনো বুলি আওড়াননি সর্বকালের সেরা ভারতীয় অধিনায়ক। তো তার উত্তরে কী কী সম্ভাবনা তৈরি হচ্ছে?

এখন ধরেই নেয়া যায় অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে ফিরতে পারেন ধোনি। জানুয়ারিতে ঘরের মাঠে অজিদের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলবে ভারত। তাতে ফিরতে পারেন তিনি।

এর পর অ্যাওয়ে সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। সেখানে ধোনিকে জাতীয় দলের জার্সিতে দেখা যেতে পারে। আসন্ন আইপিএল খেলছেন তা প্রায় সুনিশ্চিত। চেন্নাই সুপার কিংসের দায়িত্ব নিজ কাঁধেই নেবেন তিনি।

বিশ্বস্ত সূত্র জানায়, আইপিএল শেষেই নিজের ক্রিকেট ক্যারিয়ার নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ধোনি। তিনি ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পারবেন কিনা-সেটিও নির্ভর করছে এর ওপর।

এ প্রসঙ্গে ভারত হেড কোচ শাস্ত্রী বলেন, নীল জার্সিতে ধোনির ফেরাটা পুরোটাই আগামী বছরের আইপিএলে পারফরম্যান্সের ওপর নির্ভর করবে। -খবর যুগান্তর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved