1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

করণ জোহরের পরিবারের দুইজন করোনায় আক্রান্ত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ মে, ২০২০
  • ১৪৪ Time View
দিন দুয়েক আগে প্রযোজক বনি কাপুরের বাড়ির গৃহকর্মী করোনায় আক্রান্ত হওয়ার খবর শোনা গিয়েছে। এবার নন্দিত পরিচালক করণ জোহরের বাড়িতেও করোনা হানা দিয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, করণের বাড়ির দুইজনের শরীরে করোনা ভাইরাসের উপসর্গ দেখা দিলে তাদের নমুনা পরীক্ষা করা হয়। এতে দুজনের রিপোর্ট পজিটিভ আসে। এরপর নমুনা পরীক্ষা করতে দেন করণ নিজে এবং তার পরিবারের সদস্যরা। তবে অন্য সবার রিপোর্ট নেগেটিভ এসেছে। করোনার উপসর্গ দেখা দেওয়ার পরই ওই দুই গৃহকর্মীকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়।

এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় পরিচালক করণ জোহর বলেন, পরিবারের অন্য সদস্য এবং কর্মীরা সুস্থ আছে। আমরা প্রত্যেকেই টেস্ট করেছি। সকলেরই রিপোর্ট নেগেটিভ এসেছে। তা সত্ত্বেও আমরা প্রত্যেকেই ১৪ দিনের জন্য সেলফ আইসোলেশনে থাকব। সমাজের প্রতি আমাদের একটা দায়বদ্ধতা আছে। অন্য মানুষদের সুরক্ষার জন্য আমরা সদা সতর্ক এবং প্রতিজ্ঞাবদ্ধ। দায়িত্ব নিয়ে বলছি, আমরা সবরকম নিয়ম মেনে চলব।

মুম্বাইয়ের বাড়িতে মা হিরু জোহর এবং নিজের দুই সন্তান যশ এবং রুহির সঙ্গে থাকেন করণ। বয়স্ক মা ও সন্তানদের নিয়ে খানিকটা দুশ্চিন্তাতে থাকলেও সবার শুভকামনা প্রার্থনা করেছেন ৪৮ বছর বয়সী এই পরিচালক। খবর ইত্তেফাক। 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved