1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন

আখম হাসান এবং উর্মিলার ‘সাক্ষী হাজির’

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ মে, ২০২০
  • ১১৫ Time View

ঈদ মানেই আনন্দ। আর এই আনন্দের মাত্রকে আরো বাড়িয়ে দেয়ার প্রয়াস থাকে নাট্যাঙ্গণের সঙ্গে জড়িত শিল্পীদের। তাই তো ঈদ এলেই তারা ব্যস্ত হয়ে পড়ের নাটকের শুটিং-এ। তবে এবার করোনাভাইরাসের কারণে সবকিছু থমকে গেলেও অভিনয় শিল্পীদের চেষ্টা ছিলো তাদের ভক্তদের নতুন কিছু দেয়ার। 

সেই ধারাবাহিকতায় আখম হাসান এবং উর্মিলা শ্রাবন্তী কর হাজির হয়েছেন তাদের ঈদের নাটক ‘সাক্ষী হাজির’ নিয়ে। নাটকটি রচনা করেছেন শফিকুর রহমান শান্তনু এবং পরিচালনা করেছেন দীপু হাজরা।

নাটকের দৃশ্যে দেখা যাবে- গ্রামের কোন মিছিল, জটলায় লোক বা কারো পক্ষে সাক্ষী দরকার হলে ভাড়া করা হয় বেলালকে। তার কিছু লোকজন আছে। তাদের নিয়ে সদলবলে বেলাল গিয়ে দল ভারি করে আসে। বিনিময়ে টাকা পায়। এই ভাড়ায় খাটতে গিয়ে তাকে মাঝেমধ্যে বিপদেও পড়তে হয়।

বেলাল এক সাইকেল চুরির গ্রাম্য শালিসে চোরের পক্ষ নিয়ে সাফাই গায়। ফলে চোর বেকসুর খালাস। কিন্তু সাইকেল মালিক শিলা ক্ষেপে বাঘিনী রূপ ধারণ করে। সে হুমকি দিয়ে বেলালকে বলে, তার জীবন সে নরক করে ছাড়বে। পথে ঘাটে তাকে অপদস্ত করতে থাকে শিলা। বেলাল শিলাকে বিয়ে করে বসে। শুরু হয় আরেক দ্বন্দ্ব ও সংকট।

এমনই ঘটনাকে কেন্দ্র করে এগিয়ে থাকে নাটকের কাহিনী। যেখানে বেলালের চরিত্রে অভিনয় করেছেন আখম হাসান এবং শিলা চরিত্রে উর্মিলা শ্রাবন্তী কর। শিলাকে বিয়ে করার পরে বেলারের জীবনে কী ‘নরক’ আসে সেটা দেখার জন্য ঈদের দিন সকাল ১১ টায় চোখ রাখতে হবে সিডি চয়েস ড্রামা ইউটিউব চ্যানেলে। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved