1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন

করোনায় কেড়ে নিলো শাকিব খানের ‘রাজত্ব’

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ মে, ২০২০
  • ১২৪ Time View

ঢালিউডের কিং খান খ্যাত অভিনেতা শাকিব খান। ঈদে খান সাহেবের ছবির জন্য তার ভক্তরা অপেক্ষা করেন। তাই নিজের ভক্তদের প্রতি ঈদেই নতুন ছবি উপহার দিয়ে থাকেন তিনি। আর এভাবেই নিজের রাজত্ব এবং ভক্তদের ভালবাসায় শিক্ত হন শাকিব খান।  কিন্তু বর্তমানে করোনাভাইরাসের কারণে থমকে আছে বিশ্ব। আর সেই থাবা থেকে বাদ যায়নি বাংলাদেশও।

করোনাভাইরাসের সংক্রামণ ঠেকাতে বাংলাদেশে বিশেষ ব্যবস্থা চলছে। আর এ কারণেই বন্ধ রয়েছে সব সিনেমা হল। তাই এবার ভক্তদের সিনেমা হলে নিয়ে গিয়ে নতুন ছবি উপহার দিতে পারলেন না শাকিব খান।  ঈদে মুক্তি পাওয়ার কথা ছিলো শাকিব খানের ‘বিদ্রোহী’ সিনেমাটি। এরপর ঈদের চমক হিসাবে ‘নবাব এলএলবি’ শিরোনামের একটি সিনেমার ঘোষণা দেন তিনি। মুক্তির জন্য ২৮ মার্চ থেকে শুটিং শুরুর কথা থাকলেও দেশের করোনা পরিস্থিতির কারণে আটকে যায় ছবিটির কাজ। তাই বড় পর্দায় এবার ঈদে থাকছে না শাকিবের রাজত্ব।

বলা যেতে পারে শাকিব ভক্তদের দুধের স্বাদ ঘোলে মিটাতে হবে এই বছর। ঈদের ৭ দিন জুড়েই ছোট পর্দায় দেখানো হবে শাকিব অভিনীত পুরোনো সিনেমা। শাকিবের সিনেমা ছাড়াও ঈদে মুক্তির মিছিলে ছিলো দুইজন জনপ্রিয় নায়ক আরিফিন শুভ ও সিয়াম আহমেদের সিনেমা। ‘মিশন এক্সট্রিম’ ও ‘শান’ সিনেমাও আটকে গেল করোনার জন্য।

জানা গেছে, বর্তমানে গুলশান ২ নাম্বারের বাসায় ব্যায়াম করে আর সিনেমা দেখে সময় কাটাচ্ছেন শাকিব খান। তিনি জানিয়েছেন, এবার ঈদে নতুন সিনেমা মুক্তি না পেলেও টিভিতে অনেকগুলো পুরাতন সিনেমা মুক্তি পাচ্ছে। এসব সিনেমার সঙ্গেই কাটবে এবারের ঈদ। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved